দিল্লি পুলিশের বাঙালি হেনস্থার প্রতিবাদ, কালো পোশাক পরে নির্বাচন সদনে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীতের দিল্লিতে উত্তাপ ছড়িয়েছে SIR  নিয়ে প্রতিবাদ। সোমবার জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে বৈঠক হওয়ার কথা। তার আগে এসআইআর (SIR) আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বৈঠকের আগে তাঁর গায়ে ছিল একটি কালো চাদর। প্রতীকী প্রতিবাদ হিসেবে এদিন কালো চাদর গায়ে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার গায়েও কালো পোশাক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), দোলা সেন (Dola Sen), কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পাশাপাশি SIR -র কারণে মৃতদের পরিবারের মধ্যে ১২ সদস্যকে নিয়ে প্রবেশের অনুমতি পাওয়া গিয়েছে। বাংলার SIR  নিয়ে উত্তাপ বেড়েছে রাজধানীতে। সোমবার সকালে বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশি করা নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। তাঁদের নিয়েই মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। দিল্লিতে বাঙালি পরিবারকে হেনস্থা করার অভিযোগে রণংদেহী রূপে মুখ্যমন্ত্রী। 

দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি। বলেছেন, বঙ্গভবনে রয়েছেন এসআইআর-র মৃতদের পরিবার। বঙ্গভবনের সামনে অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তল্লাশি চালানোর এক্তিয়ার নেই। তিনি অভিযোগ করেছেন, এসআইআরের জন্য ১৮৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে দেখার কেউ নেই। অন্যের কথা শুনে হয়রানি করা বন্ধ হোক। মানবিকতার খাতিরে বিচার চাইতে দিল্লিতে এসেছেন।  মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাঁদের রক্ষা করতেই তিনি দিল্লিতে এসেছেন।

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে