‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হয়ে একের পর এক পদক্ষেপ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মাটিতে পদ্মফুল ফোটাতে তিনি নিরলস পরিশ্রম করেছেন। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার নয়াদিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে বৈঠকও করেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেছেন রাজনাথ সিং। বাংলাকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন শুভেন্দু অধিকারী বলে তিনি আত্মবিশ্বাসী দেখা করার পর এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। ৪৫ মিনিটের বৈঠকে সম্ভবত মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে কথা হয় তাঁদের। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হয় শুভেন্দুর। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রাজনাথ সিং লেখেন, ‘‌বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হল। রাজনৈতিক অভিজ্ঞতায় ভরপুর একজন ব্যক্তি তিনি। শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছনোর লক্ষ্যে কাজ করবেন বলেই আমি আত্মবিশ্বাসী।’‌

অন্যদিকে উপরাষ্ট্রপতি এবং নীতিন নবীনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করছেন মুখ্যমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋণের বেড়াজাল থেকে বাংলাকে মুক্ত করতে হবে। এই নিয়ে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের সহায়তা ছাড়া উন্নয়নের গতি ফেরানো কঠিন। রাজ্যের আর্থিক হাল ফেরাতে কেন্দ্রের বিশেষ প্যাকেজই ভরসা। তা নিয়েও নয়া পরিকল্পনা জমা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

এছাড়া বাংলার জন্য কেন্দ্রের বিশেষ আর্থিক প্যাকেজের কথা শোনা গিয়েছিল রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কথায়। এখন নতুন সরকার পশ্চিমবঙ্গে দায়িত্ব নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার, বিনামূল্যে সরকারি বাসে মহিলাদের সফর–সহ নানা প্রকল্পের কথা বলা হয়েছে। আগের সরকারের প্রকল্পগুলিও চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তাই এই সব মিলিয়ে, রাজধানীতে মুখ্যমন্ত্রী–প্রধানমন্ত্রী বৈঠক এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। বিশেষ আর্থিক প্যাকেজ মেলে কিনা সেটাই এখন দেখার।

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার