১ লিটার ডাবের জলের দাম ১৮০ টাকা! মাথায় হাত আমজনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: নারকেল ভারতের বরাবরই একটি জনপ্রিয় পানীয়। বিশেষ করে গরমকালে নারকেল জল পান করা শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এটি শরীরকে ঠাণ্ডা রাখে এবং হাইড্রেট করে। সাধারণত ডাব বিক্রি হয় পিস হিসেবে। আকার বা গুণমান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়, আলাদা করে মাপঝোপের তেমন কোনও চল নেই।

কিন্তু সম্প্রতি বেঙ্গালুরুতে এক ভিন্ন ছবি সামনে এসেছে। যা নেটিজেনদের মধ্যে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। সমাজমাধ্যমে এক মহিলার শেয়ার করা পোস্টে দেখা যায়, রাস্তার ধারের একটি দোকানে ডাবের জল বিক্রি হচ্ছে লিটার দরে। দোকানের সামনে চকবোর্ডে স্পষ্ট লেখা—‘১ লিটার ১৮০’। এই অদ্ভুত বিক্রির পদ্ধতি অনেককেই অবাক করেছে। পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শুধুমাত্র বেঙ্গালুরুতে ডাবের জল লিটার হিসেবে বিক্রি হতে দেখেছি’

 

এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানান প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, ‘এমন জিনিস শুধু বেঙ্গালুরুতেই সম্ভব। ‘আবার আরেকজনের মন্তব্য, ‘আগে তো ১৫-২৫ টাকায় একটা ডাব পাওয়া যেত!’ কেউ কেউ অবশ্য এই পদ্ধতিকে যুক্তিযুক্ত বলেও মনে করছেন। একজন সমর্থন করে লিখেছেন, ‘এখানে একটা ডাব ৮০ টাকা, তাতেও ৪০০ মিলিলিটারও পাওয়া যায় না… সেই হিসেবে এটা ভালো ডিল।”

আলোচনায় উঠে এসেছে অন্য শহরের অভিজ্ঞতাও। হায়দরাবাদের এক ব্যক্তি জানিয়েছেন, সেখানে ডাব পিস বা লিটার—দুইভাবেই বিক্রি হয়। কারণ পিস হিসেবে কিনলে নির্দিষ্ট পরিমাণের নিশ্চয়তা থাকে না। আবার হরিয়ানাতেও একই ধরনের বিক্রির নজির প্রথমবার দেখেছেন বলে জানিয়েছেন আরেকজন।সব মিলিয়ে নারকেল জল বিক্রির নতুন পদ্ধতি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১