শাহের পুলিশের নাকের ডগায় নার্সকে যৌন হেনস্থা, সাসপেন্ড অভিযুক্ত চিকি‍ৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: নার্সকে যৌন হেনস্থার অভিযোগ জমা পরেছিল প্রধানমন্ত্রীর অফিসে। তারপরেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) কর্তৃপক্ষ সাসপেন্ড করল নামী চিকিৎসককে। যৌন হেনস্থায় নাম জড়ানো অভিযুক্ত চিকিৎসকের নাম একে বিসোই। তিনি কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি (CTVS) বিভাগের প্রধান ছিলেন। তাঁকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে।

অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানি, অশ্লীল ভাষা ব্যবহার এবং কর্মক্ষেত্রে ভয় দেখানোর অভিযোগ পৌঁছেছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO)। AIIMS নার্সেস ইউনিয়নের একাধিক অভিযোগের পর কর্তৃপক্ষ তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। AIIMS প্রশাসন “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” তাৎক্ষণিকভাবে সিনিয়র অধ্যাপক ডঃ ভি দেবগৌরুর কাছে CTVS বিভাগের দায়িত্ব হস্তান্তর করেছে। আদেশে AIIMS নার্সেস ইউনিয়নের প্রতিনিধি সহ এক নার্সের কাছ থেকে ৩০ সেপ্টেম্বর দায়ের করা অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর, এবং পরবর্তীতে ৪ ও ৭ অক্টোবর, AIIMS নার্সেস ইউনিয়ন ইনস্টিটিউটের পরিচালকের কাছে একাধিক অভিযোগ জানানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়। ৯ অক্টোবর নার্সেস ইউনিয়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) নির্যাতন এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার বিবরণ দিয়ে অভিযোগ জানানোর পরেই বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

সিনিয়র চিকিৎসকদের মতে, ইনস্টিটিউটের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কোনও বিভাগীয় প্রধানকে এই ধরণের অভিযোগের জন্য পদ থেকে অপসারণ করা হয়েছে। ডাঃ বিসোইকে তাঁর প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঘটনা নিয়ে তদন্ত এখনও চলছে। একজন কর্মকর্তা বলেছেন, “বিষয়টি নিয়ে আরও তদন্তের জন্য ইনস্টিটিউটের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিতে (আইসিসি) পাঠানো হবে।” এই প্রসঙ্গে উল্লেখ্য, ডাঃ বিসোইয়ের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ এটাই প্রথম নয় বলে জানিয়েছেন এমসের নার্সদের সংগঠন। এই ঘটনার আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বিসোইয়ের বিরুদ্ধে। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভিন্ন এক অভিযোগে তাঁকে ২০০৯ সালে সাসপেন্ড করেছিল। বিসোই চিকিৎসায় গাফিলতির অভিযোগে ২০১২ সালে একবার সাসপেন্ড হন। যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল ২০১৯ সালেও।

‘বহু নেতা মধুতে আসক্ত’, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা