প্রতিশোধ আর ভয় দেখানোর রাজনীতি মোদি সরকারের, তোপ কংগ্রেসের

মঙ্গলবার সন্ধ্যায় এআইসিসি দফতরে জরুরি সাংবাদিক বৈঠক ডেকেছিল কংগ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইয়াং ইন্ডিয়ার (Young India) অফিস সিল, সোনিয়া (Sonia Gandhi) ও রাহুল গান্ধির (Rahul Gandhi) বাড়ি পুলিশ দিয়ে ঘিরে ফেলার ঘটনায় মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় এআইসিসি দফতরে (AICC HQ) এক জরুরি সাংবাদিক বৈঠকে কংগ্রেসের তিন নেতা অভিষেক মণু সিংভি (Abhishekh Manu Singvi), জয়রাম রমেশ (Jairam Ramesh) ও অজয় মাকেন (Ajay Maken) অভিযোগ করেন, প্রতিশোধ আর ভয় দেখানোর রাজনীতি করছে মোদি সরকার। বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য ইডিকে ব্যবহার করছে। ইডি যতই সক্রিয় হোক না কেন, আগামী ৫ অগস্ট মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন চলো অভিযান কর্মসূচি থেকে পিছু হঠা হবে না বলে হুঙ্কার ছুড়েছেন তাঁরা।

এদিন বিকেলেই ন্যাশনাল হেরাল্ড দফতরে থাকা ইয়াং ইন্ডিয়া অফিস দফতর সিল করে ইডি। তার খানিকবাদেই ২৪ আকবর রোডে কংগ্রেসের সদর দফতর, ১০ জনপথে সোনিয়া গান্ধির বাসভবন ও তুঘলক রোডে রাহুল গান্ধির বাসভবন ঘিরে ফেলে দিল্লি পুলিশ ও সিআরপিএফের বিশাল বাহিনী। পর পর ঘটে যাওয়া ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। সোনিয়া ও রাহুল গান্ধিকে গ্রেফতার করা হতে পারে জল্পনা শুরু হয়।

দলের সদর দফতর ও সোনিয়া গান্ধির বাসভবন ঘিরে ফেলার খবর পেয়েই এআইসিসির দফতরে ছুটে আসেন কংগ্রেসের শীর্ষ নেতারা। উদ্ভুত পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনার পরেই জরুরি সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ তথা অন্যতম মুখপাত্র অভিষেক মণু সিংভি অভিযোগ করেন, গণতন্ত্রের টুঁটি চেপে ধরার ষড়যন্ত্র চালাচ্ছে মোদি সরকার। ক্ষমতার অপব্যবহার করে বিরোধী নেতাদের হেনস্তা করছে ইডি। দলের আর এক মুখপাত্র অজয় মাকেন অভিযোগ করে বলেন, ‘দেশের প্রবীণ বিরোধী নেতাদের সঙ্গে ইডি যে ব্যবহার করছে তাতে মনে হচ্ছে প্রত্যেকেই যেন জঙ্গি। যতই ভয় দেখানো হোক না কেন, কোনও চাপের কাছে মাথা নোয়াব না।’ এক ধাপ এগিয়ে জয়রাম রমেশ বলেন, ‘সরকারের বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে। যতই ভয় দেখানো হোক না কেন, মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবারের আন্দোলন হবেই।’

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার