মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ভোট গণনার সাতদিন আগেই মধ্যপ্রদেশে পোস্টাল ব্যালট নিয়ে কারচুপির অভিযোগ তুলল কংগ্রেস। বালাঘাটের জেলাশাসকের বিরুদ্ধে পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) কাছে নালিশও জানিয়েছে শতাব্দী প্রাচীন দল। যদিও ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রাজন পোস্টাল ব্যালটে কারচুপির কথা মানতে চাননি।

গত ১৭ নভেম্বর এক দফাতেই মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের পরেই ইভিএম ও পোস্টাল ব্যালটের বাক্স স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তাতেই ওই ইভিএম ও পোস্টাল ব্যালট বাক্স রাখা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ভোটগণনা। ওই ভোটগণনার দিনই স্ট্রংরুম থেকে গণনা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ইভিএম ও পোস্টাল ব্যালট বক্স।

যদিও কংগ্রেসের অভিযোগ, বালাঘাটের জেলাশাসক গিরিশ চন্দ্র মিশ্র স্ট্রংরুম থেকে পোস্টাল ব্যালটের বাক্স বাইরে বের করে এনে বিজেপি সমর্থক সরকারি কর্মচারিদের হাতে তুলে দিয়েছেন। যাতে ওই পোস্টাল ব্যালটে কারচুপি করা যায়। যদিও কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রাজন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিধানসভা ভিত্তিক পোস্টাল ব্যালট আলাদা করতেই বাক্স খোলা হয়েছিল। আর ওই বাক্স খোলার সময়ে কংগ্রেস ও বিজেপি’র অনুমোদিত প্রতিনিধি হাজির ছিলেন। কেননা একটি ব্যালট বাক্সে একাধিক বিধানসভার পোস্টাল ব্যালট রাঝা হয়েছিল।

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা