চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজস্থানে বিধানসভা  নির্বাচনের আগে বড় ঘোষণা কংগ্রেসের

Courtesy; Google

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানে বিধানসভা  নির্বাচনের আগে কৃষক ও মহিলাদের জন্য  ইস্তেহার ঘোষণা করল   কংগ্রেস। এবিষয় কংগ্রেসের তরফে জানানো হয়েছে,  যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রথম মন্ত্রীসভায় পাস করে সম্পূর্ণ করা হবে।  কংগ্রেসের দেওয়া ইস্তেহারগুলির মধ্যে রয়েছে প্রথমে ,  স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকদের জন্য MSP আইন আনা হবে। দ্বিতীয়, চিরঞ্জীবী বীমার পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হবে। তৃতীয়,৪ লাখ যুবককে সরকারি চাকরি দেওয়া হবে। ১০ লাখ যুবকের কর্মসংস্থান হবে।

চতুর্থ, পঞ্চায়েত স্তরে সরকারি চাকরির একটি নতুন ক্যাডার তৈরি করা হবে।পঞ্চমত, গ্যাস সিলিন্ডার বর্তমানে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে, তা কমিয়ে ৪০০ টাকা করা হবে। ষষ্ঠত,রাজ্যে আরটিই আইন আনার মাধ্যমে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও দ্বাদশ পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে। সপ্তমত, কৃষকদের ২ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এছাড়াও পরিবারের মহিলা প্রধানকে বার্ষিক ১০,০০০ টাকা করে দেওয়া সহ একাধিক  প্রতিশ্রুতির কথা  জানান কংগ্রেস পার্টি প্রধান মল্লিকার্জুন খাড়গে।

রাজস্থানে প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস প্রধান জানান,’ আমি শুধু একটা কথাই বলব যে রাজস্থান হল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আজ থেকে নয়, আমরা ১৯২৬ সালে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করব। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা প্রদান করি।‘ প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। এই নির্বাচনের আগেই বড় প্রতিশ্রুতি দিল কংগ্রেস।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ