হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, হঠাৎ কী হল তাঁর?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে উৎসবের মরশুম। এই সময়ে হাসপাতালে ভর্তি  কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অসুস্থ বোধ করায় তাঁকে বেঙ্গালুরুতে হাসপাতালে ভর্তি হয়েছে।  চিকিৎসকরা তাঁর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সম্পূর্ণ ভাবে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা  করা হচ্ছে। 
বুধবার দলীয় সূত্র জানিয়েছে, কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে জ্বরে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৩ বছর বয়সী এই রাজনীতিবিদ মঙ্গলবার জ্বর এবং পায়ে ব্যথা অনুভব করার পরে বয়সের কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।  কংগ্রেস সভাপতির একজন সহকর্মী তথা এক প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, "এটি আসলে খুব গুরুতর কিছু নয় এবং তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি ভালো আছেন, চিন্তার কিছু নেই। ডাক্তাররা তার স্বাস্থ্যের উপর নজর রাখছেন।" সাম্প্রতিক তথ্য থেকে জানা গিয়েছে তাঁর অবস্থা গুরুতর নয়। হাসপাতাল থেকে দেওয়া একটি মেডিকেল বুলেটিনে মল্লিকার্জুন খাড়্গের যাবতীয় তথ্য দেওয়া হবে বলেই জানা গিয়েছে। 
৮২ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গে ভারতীয় রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে একজন। ২০২২ সালের অক্টোবরে কংগ্রেস সভাপতির পদে দায়িত্ব গ্রহণের পর থেকে, তিনি ধারাবাহিক নির্বাচনী প্রতিযোগিতার মধ্য দিয়ে কংগ্রেসকে পরিচালনা এবং এর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, ৭ অক্টোবর তাঁর কোহিমা সফরের কথা রয়েছে এবং নাগা সলিডারিটি পার্কে একটি জনসভায় ভাষণ দেবেন। নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, লোকসভা সাংসদ এস সুপোংমেরেন জামির, কোহিমার কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা ঘোষণা করেন।  জামিরের মতে, কংগ্রেস সমাবেশে কমপক্ষে ১০,০০০ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। 
 

				

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের

বাড়িতে লাগান এই ৫ গাছ, অর্থকষ্ট কাকে বলে তা ভুলে যাবেন?