কংগ্রেসের অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ, রায়বরেলি-অমেথির নাম নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভার দ্বিতীয় দফার ভোটের বিজ্ঞপ্তি জারির প্রাক্কালে বুধবার রাতে অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। অষ্টম প্রার্থী তালিকায় মোট ১৪ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশের চার, তেলঙ্গানার চার, মধ্যপ্রদেশের তিন ও ঝাড়খণ্ডের তিন আসনের নাম রয়েছে। তবে গোটা দেশের নজর যে দুই আসনের দিকে সেই রায়বরেলি ও অমেথি কেন্দ্রের প্রার্থীর নাম এদিনও ঘোষণা করেনি শতাব্দী প্রাচীন দল। আট দফায় বিভিন্ন রাজ্যের দুই শতাধিক আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস।

বুধবার রাতে অষ্টম দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আসনে নাম রয়েছে ডলি শর্মার। বুলন্দশহর থেকে লড়ছেন শিবরাম বাল্মিকী। মহারাজগঞ্জ থেকে বীরেন্দ্র চৌধুরী এবং সীতাপুর থেকে নকুল দুবে। তেলঙ্গানার মেডাক থেকে লড়ছেন নীলম মধু, নিজামাবাদ থেকে তাতিপর্থি জীবন রেড্ডি, ভোঙ্গির থেকে চমালা কিরণ কুমার রেড্ডি এবং আদিলাবাদ থেকে সুগুনা কুমারী চেলিমালা।

অষ্টম প্রার্থী তালিকায় মধ্যপ্রদেশের তিন আসনের প্রার্থীর নাম রয়েছে। ওই তিন আসন হল-গুনা, দামোহ ও বিদিশা। গুনায় কেন্দ্রীয় মন্ত্রী ‘দলবদলু’ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিরুদ্ধে প্রার্থি করা হয়েছে রাও যাদবেন্দ্র সিংহকে। বিদিশায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ভানুপ্রতাপ শঅর্মা। আর দামোহ আসনে লড়বেন তড়বড় সিংহ লোধি। ঝাড়খণ্ডের হাজারিবাগ আসনে প্রার্থী হয়েছেন জয়প্রকাশভাই পটেল। সম্প্রতি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন মাণ্ডুর বিধায়ক। লোহারদাগা থেকে প্রার্থী হয়েছেন সুখদেব ভগত এবং খুন্তি থেকে লড়বেন কালিচরণ মুণ্ডা।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া