নির্বাচনী বন্ডে বিজেপির আয় নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত দাবি কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী বন্ডে বিজেপির ছয় হাজার কোটি টাকার বেশি পাওয়া নিয়ে এবার তদন্তের দাবি করল কংগ্রেস। শনিবার সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে একটি সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। নির্বাচনী বন্ডে বিজেপির বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা জানান, চারটি পদ্ধতিতে নির্বাচনী বন্ড নিয়ে দুর্নীতি হয়েছে। একটি হল, ‘চাঁদা দাও, সুবিধা নাও’, দ্বিতীয়টি হল, প্রথমে বরাত পাওয়া ও তারপরে ঘুষ নেওয়া। তৃতীয়টি হল প্রথমে বিভিন্ন সংস্থায় ইডি-সিবিআই ঢুকিয়ে দেওয়া, তারপরে ইডি-সিবিআইয়ের হাত থেকে বাঁচতে সেই সব সংস্থার নির্বাচনী বন্ড কিনে নেওয়া ও চতুর্থটি হল ভুয়ো কোম্পানি খুলে নির্বাচনী বন্ডে টাকা দেওয়া। চারটি পদ্ধতি ব্যবহার করেই বিজেপির নির্বাচনী বন্ডে টাকা এসেছে। তাই এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হওয়া দরকার।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নামে নির্বাচনী বন্ড কেনার তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে ৬০৬৫ কোটি টাকা বিজেপির তহবিলে জমা পড়েছে। বিজেপির এই বিপুল পরিমাণ টাকা জমা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত