‘প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয় কংগ্রেস’, বিরোধীদের বৈঠকে জানিয়ে দিলেন খাড়গে

আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে পরিকল্পনা গ্রহণ করতে বৈঠকে বসেছেন বিরোধী দলগুলির ২৬ জন নেতা-নেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দেশের প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয় কংগ্রেস’, বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির মহা বৈঠকে মঙ্গলবার এ কথা জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে পরিকল্পনা গ্রহণ করতে বৈঠকে বসেছেন বিরোধী দলগুলির ২৬ জন নেতা-নেত্রী। মঙ্গলবার বেঙ্গালুরুতে সকাল ১১টা থেকে শুরু হওয়া সেই বৈঠক চলবে এদিন বিকেল ৪টে পর্যন্ত। দেশের আগামী প্রধানমন্ত্রীর দৌড়ে কংগ্রেস নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলের সভাপতি। মল্লিকার্জুন খাড়গে এদিন বলেন, ‘কংগ্রেস ক্ষমতার জন্য বা প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয়। আমাদের ক্ষমতালাভের উদ্দেশ্যে এই বৈঠক নয়। এই বৈঠকের উদ্দেশ্য আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষা করা।’

বিজেপিকে নিশানা করে খাড়গে বলেন, ‘আমরা ২৬টি দল, ১১ রাজ্যে সরকারে আছি। বিজেপি নিজে থেকে ৩০৩টি আসন পায়নি, মিত্র দলগুলির ভোট ব্যবহার করে তারপর তাদেরকে বাতিল করে দিয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘রাজ্যস্তরে আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা সেই বিষয়ে সচেতন। পার্থক্যগুলি আদর্শগত নয়। এই পার্থক্যগুলি এত বড় নয় যে আমরা সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের স্বার্থে, দরিদ্র, দলিত, আদিবাসী, তরুণদের স্বার্থে এবং সংখ্যালঘুদের জন্য সেগুলিকে পিছনে রাখতে পারব না, যাদের অধিকার পর্দার আড়ালে নিঃশব্দে চূর্ণ করা হচ্ছে।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং