অন্ধ্রে ভাই জগনকে কুর্সি থেকে হঠানোর দায়িত্ব দিদি শর্মিলার কাঁধে সঁপল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জল্পনাই সত্যি হলো। অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস শর্মিলাকেই দায়িত্ব দিলেন মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। অর্থা‍ৎ অন্ধ্রে আগামী বিধানসভা ভোটে ভাই জগনমোহন রেড্ডিকে ক্ষমতার কুর্সি থেকে নামানোর দায়িত্ব দিদি শর্মিলার কাঁধেই সঁপল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

তেলঙ্গানা বিধানসভা ভোটের পরেই কংগ্রেসে নাম লিখিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির কন্যা ওয়াই এস শর্মিলা। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, তাঁর কাঁধে বড় কোনও দায়িত্ব সঁপতে পারেন মল্লিকার্জুন খাড়গে। গতকাল সোমবার আচমকাই ইস্তফা দেন অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভাপতি জি রুদ্ররাজু। আর ওই ইস্তফার পরেই নিশ্চিত হয়ে যায় বিজেপি বান্ধব জগনমোহনকে সরানোর যুদ্ধে শর্মিলাকেই প্রধান সেনাপতি করে ভোট ময়দানে নামছে কংগ্রেস।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির আসল উত্তরাধিকারী কে, আগামী বিধানসভা ভোটে তার আভাস মিলবে। গত বিধানসভা ও লোকসভা ভোটে রাজ্যে একটিও আসন পায়নি কংগ্রেস। শূন্য হাতেই ফিরতে হয়েছিল শতাব্দী প্রাচীন দলকে। পর পর নির্বাচনে হারার কারণে একের পর এক হেভিওয়েট নেতা দল ছাড়ায় নেতৃত্ব শূন্যতায় ভুগছে কংগ্রেস। শর্মিলাকে দায়িত্ব দেওয়ায় দলের ভাঙন রোখা সম্ভব হবে।

পুজোতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? পাঁচ দিনের ছুটিতে ঘুরে আসুন এই ৬ স্বর্গ রাজ্যে

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

আলঝাইমার্স কি বংশগত? জেনে নিন মস্তিস্ক সুস্থ রাখার সহজ উপায়

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

৮৪০০mAh ব্যাটারি ও সুপার চিপসেট সহ বাজারে এসে গেল iQOO 16

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ