চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ে মহিলাদের বছরে ১৫ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি কংগ্রেসের

Custardy; Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামনেই ছত্তিশগড়ে দ্বিতীয় দফা নির্বাচন। সেই নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন ছত্তিশগড় কংগ্রেস। ফের কংগ্রেস ছত্তিশগড়ে ক্ষমতায় আসে তবে মহিলাদের জন্য বার্ষিক ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

ছত্তিশগড়ে দ্বিতীয় দফা নির্বাচন ১৭ নভেম্বর। তার আগে বিজেপির সঙ্গে লড়াইতে কোনও অংশে পিছিয়ে নেই কংগ্রেস। ইতিমধ্য়ে বিজেপি তাঁদের ম্যানিফেস্টোতে বিবাহিত মহিলাদের জন্য বছরে ১২ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। তারই পাল্টা হিসাবে কংগ্রেস এই ঘোষণা করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ছত্তিশগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানিয়েছেন, যদি ফের কংগ্রেস ছত্তিশগড়ে ক্ষমতায় আসে তবে মহিলাদের জন্য বার্ষিক ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। রবিবার রায়পুর থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

ছত্তিশগড় গৃহ লক্ষ্মী যোজনা নামে এই অর্থ সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী বাঘেল। বিষয়টি নিয়ে কংগ্রেসকে একহাত নিয়েছে বিরোধী বিজেপি শিবির। তারা মনে করছে প্রথম দফা নির্বাচনের পর কংগ্রেস মনে করছে তারা এবার বিজেপির কাছে হারতে চলেছে। তাই ভয় পেয়ে তারা দ্বিতীয় দফা নির্বাচনের আগে এই ঘোষণা করল। তবে ছত্তিশগড়ের মানুষ জানে বিগত বছরগুলিতে কংগ্রেস তাদের কোনও উন্নতি করেনি। তাই এবার বিজেপি ক্ষমতায় এসে ছত্তিশগড়ের মানুষের পাশে থাকবে। প্রসঙ্গত, ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় প্রথম দফায় ২০ টি আসনে ভোট হয়েছে ৭ নভেম্বর। এবার দ্বিতীয় দফায় ১৭ নভেম্বর ভোট হবে বাকি ৭০ টি আসনে। সুতরাং বলা জেতেই পারে নির্বাচনের আগে বড় দান দিলেন ছত্তিশগড় কংগ্রেস সরকার।

Published by:

Share Link:

More Releted News:

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ