১৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, কাডাপ্পায় লড়ছেন জগনের বোন শর্মিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটের জন্য মঙ্গলবার বিকেলে আরও ১৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। তিনি লড়ছেন কাডাপ্পা লোকসভা আসনে। তিনি বর্তমানে অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভানেত্রীর দায়িত্বে রয়েছেন। বিহারের কাটিহার থেকে প্রার্থী হয়েছেন দলের বর্ষীয়ান নেতা তারিক আনোয়ার।

এদিন লোকসভা ভোটের জন্য ১১ তম প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এদিন ১৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ২২৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হল। এ দিনের প্রার্থী তালিকায় অন্ধ্রের ৫, ওড়িশার ৮, বিহারের ৩ ও পশ্চিমবঙ্গের দার্জিলিং আসনের নাম রয়েছে। অন্ধ্রের কাডাপ্পা থেকে প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা। কাকিনাড়া আসনে লড়বেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পাল্লাম রাজু। রাজামুন্দ্রি আসনে গিডিগু রুদ্রা রাজু। বাপাতলা আসনে প্রার্থী হয়েছেন জে ডি সালেম। কার্নুল আসনে প্রার্থী হয়েছেন পিডি রামপুল্লাইয়া যাদব।

বিহারের কিষাণগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন মোহাম্মদ জাভেদ। কাটিহার থেকে লড়ছেন তারিক আনোয়ার। ভাগলপুরে দাঁড় করানো হয়েছে অজিত শর্মাকে। ওড়িশার বরগড় আসনে দাঁড়িয়েছেন সঞ্জয় ভু্ই। সুন্দরগড়ে প্রার্থী হয়েছেন জনার্দন দেহুরি। বোলাঙ্গিরে মনোজ মিশ্র। কালাহান্দিতে লড়বেন দ্রৌপদী মাজি। নবরঙপুরে ভুজবল মাঝি, কান্ধামালে আমির চাঁদ নায়েক এবং বেরহামপুরে রশ্মিরঞ্জন পট্টনায়েক ভাগ্য পরীক্ষায় অবতীর্ণ হবেন। কোরাপুট আসন থেকে দাঁড়িয়েছেন সপ্তগিরি শঙ্কর উলাকা। এদিন লোকসভার ১৭ আসনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ১১৪টি বিধানসভা আসনের জন্যও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।  

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক