৯ মাস কেটে গেলেও প্রধানমন্ত্রী কেন চুপ? মণিপুর নিয়ে ফের প্রশ্ন তুলল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের আরও একবার মণিপুর ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করল কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিতের সঙ্গে দেখা করার একটি ছবি পোস্ট করে জয়রাম লেখেন,’ ৯ মাস কেটে গেলেও প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কোন বৈঠক করেননি। মণিপুর নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছেন।‘

এছাড়াও প্রধানমন্ত্রীর রোড শো নিয়ে কংগ্রেস মুখ্যপাত্র বলেন,’ প্রধানমন্ত্রী রোড শো করতে গুয়াহাটি যাচ্ছেন, কিন্তু ইম্ফলে যেতে পারছেন না।‘অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজনাথ সিং বলেন, ,মণিপুরের মানুষের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। বৈঠকে মণিপুরের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনা হয়।

তবে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর  চুপ করে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মণিপুরের সাধারণ বাসিন্দারা। এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। কংগ্রেস নেতা বলেন, ‘মণিপুরে কী হচ্ছে আপনারা সকলেই দেখেছেন। দেশের প্রধানমন্ত্রী কী করে এই নিয়ে উদাসীন, কেন কিছু বলছেন না?’ শুধু কংগ্রেস নয় মণিপুর ইস্যু নিয়ে বিরোধী শিবিরের একাংশ মোদির চুপ করে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

উল্লেখ্য , এই ঘটনার সূত্রপাত হয় সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে একটি উপজাতি সংহতি মিছিলের আয়োজন করে। আর এই মিছিলের পর ৩ মে, ২০২৩ তারিখে মণিপুরে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ে।এরপর থেকে অব্যাহত সহিংসতায় এখনও পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন। মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মৈতেই, এবং বেশিরভাগই ইম্ফল উপত্যকায় বাস করে। অন্যদিকে নাগা ও কুকিসহ আদিবাসীরা ৪০ শতাংশ গঠন করে এবং প্রধানত পার্বত্য জেলাগুলিতে বাস করে। বাকিরা অন্যান্য সম্প্রদায়ের।

 

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার