নাড্ডার রাজ্যে ফের ধরাশায়ী বিজেপি, পাঁচ বছর বাদে সিমলা পুরসভার দখল নিল কংগ্রেস

সিমলা পুর নিগমের ৩৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জিতেছে ২৪টিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: বিজেপিকে হঠিয়ে গত বছরই পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। আর এবার পদ্ম শিবিরের হাতে থাকা সিমলা পুর নিগমও ছিনিয়ে নিল। পুর নিগমের ৩৪টি ওয়ার্ডের মধ্যে ২৪টিতেই জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। ক্ষমতায় থাকা বিজেপি জিতেছে মাত্র নয়টি ওয়ার্ডে। সিপিএম কোনও ক্রমে একটি ওয়ার্ডে জিতে মুখরক্ষা করেছে। অরবিন্দ কেজরিওযালের আম আদমি পার্টি খাতাই খুলতে পারেনি।

২০১৭ সালে কংগ্রেসের হাত থেকে ৩২ বছর বাদে সিমলা পুর নিগম ছিনিয়ে নিয়েছিল বিজেপি। ৩৪টি ওয়ার্ডের মধ্যে পদ্ম প্রার্থীরা জয়ী হয়েছিলেন ১৭টি ওয়ার্ডে। কংগ্রেস প্রার্থীরা জিতেছিলেন ১২টি ওয়ার্ডে। বাকি পাঁচটি আসনের মধ্যে চারটিতে নির্দল ও একটিতে সিপিএম প্রার্থী জয়ী হয়েছিল। নির্দলদের দলে টেনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। গত বছরের ডিসেম্বরে পাহাড়ি রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছিল। বিদানসভা ভোটে ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়েছিল ৪০টি আসনে।

বিধানসভা ভোটের পরে সিমলা পুর নিগম দখলে রাখতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল বিজেপি নেতৃত্ব। আর রাজ্যে ক্ষমতায় থাকা কংগ্রেস নেতৃত্বও পুরসভা পুনরুদ্ধারে আদাজল খেয়ে নেমেছিল। গত মঙ্গলবার নেওয়া হয় ভোট। পুর নিগমের ৩৪টি ওয়ার্ডেই প্রার্থী দাঁড় করিয়েছিল দুই দল। অরবিন্দ কেজরিওয়ালের আপের পক্ষ তেকে ২১টি ওযার্ডে প্রার্থী দেওয়া হয়েছিল। নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন ১০২ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার ভোট গণনা শুরু হতেই দেখা যায, সিমলার বাসিন্দারা বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে কংগ্রেসের ওপরেই আস্থা রেখেছেন। সিমলা পুর নিগমে জয়ী দলীয় প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিম সুখো।

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

আজ পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর