দিল্লি শিখ দাঙ্গায় জগদীশ টাইটলারের বিরুদ্ধে নয়া চার্জশিট সিবিআইয়ের

দিল্লির আদালতে নয়া চার্জশিট জমা দিয়েছে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৯৮৪ সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নৃশংস খুনের পরে দেশের রাজধানীতে শিখ সদম্প্রদায়ের ওপরে আক্রমণ নিয়ে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জগদীশ টাইটলারের বিরুদ্ধে নয়া চার্জশিট পেশ করল সিবিআই। দিল্লির এক আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে যে নয়া চার্জশিট জমা করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘১৯৮৪ সালের পয়লা নভেম্বর দিল্লি জুড়ে যে শিখ নিধন চলেছিল, তার অন্যতম সংগঠক ছিলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটলার। দাঙ্গাকারীদের তিনিই জড়ো করে শিখ নিধনের জন্য উসকে ছিলেন।’

১৯৮৪ সালের ৩১ অক্টোবর নয়াদিল্লিতে নিজের বাসভবনেই নিরাপত্তা রক্ষীদের হাতে খুন হতে হয়েছিল ত‍ৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। পরের দিন পয়লা নভেম্বর পাল বাঙ্গাসের আজাদ মার্কেটের কাছে একটি গুরুদ্ধার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এমনকী পিটিয়ে মারা হয় ঠাকুর সিং, বাদল সিং ও গুরুচরণ সিং নামে তিন শিখকে। শনিবার ওই ঘটনায় দিল্লির আদালতে  জমা দেওয়া চার্জশিটে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ওই দিন শিখদের ওপরে আক্রমণের জন্য আজাদ মার্কেটে লোক জড়ো করেছিলেন জগদীশ টাইটলার। তিনিই লোকদের শিখদের ওপরে আক্রমণ শানানোর জন্য উসকে ছিলেন।’

অভিযুক্ত কংগ্রেস নেতা সহ অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭ ধারা (দাঙ্গা), ৩০২ ধারায় (খুন) অভিযোগ আনা হয়েছে। আগামী ২ জুন আদালতের পক্ষ থেকে চার্জ গঠন হওয়ার কথা। গত মাসেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। নানাবতী কমিশনেও ১৯৮৪ সালের শিখ দাঙ্গার জন্য জগদীশ টাইটলারকে অভিযুক্ত করা হয়েছিল। যদিও তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস নেতা।

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’