৫০ আসনের প্রার্থী চূড়ান্ত করল কংগ্রেস, ছিন্দওয়াড়ায় লড়ছেন কমল-পুত্র নকুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন লোকসভা ভোটের জন্য আরও পাঁচ রাজ্যের ৫০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে কংগ্রেস। ওই তালিকায় রয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের ছেলে বৈভব গহলৌতের নাম। নিজেদের গড় হিসাবে পরিচিত ছিন্দওয়াড়া থেকে লড়বেন নকুল। আর বৈভব লড়বেন রাজস্থানের জালোর সিরোহি থেকে। দিউ-দমন থেকে লড়বেন কেতন পটেল। চলতি সপ্তাহেই চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

গত সপ্তাহেই লোকসভা ভোটের জন্য প্রথম দফায় ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। প্রথম তালিকায় নাম ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের নাম। বামেদের আবদার উড়িয়ে দিয়ে কেরলের ওয়ানাডেই দ্বিতীয়বার প্রার্থী হচ্ছেন রাহুল। আর রাজনন্দনগাঁও থেকে লড়ছেন ভূপেশ বাঘেল। কেরলের তিরুঅনন্তপুরম থেকে লড়ছেন শশী থারুর।

কংগ্রেস সূত্রে খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার দিল্লিতে বৈঠকে বসেছিল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়া উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, কুমারী শেলজা, অম্বিকা সোনি, টি এস সিংদেও। ওই বৈঠকে প্রথমে উত্তরাখণ্ডের পাঁচ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। এর পরে মধ্যপ্রদেশের ২৯ লোকসভা আসনের প্রার্থীর নাম নিয়ে চর্চা হয়। ১৪ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। ঠিক হয়েছে, ছিন্দওয়াড়া থেকে লড়বেন দলের বর্তমান সাংসদ নকুল নাথ। বিধানসভা ভোটে দলের যে সব দাপুটে নেতা হেরে গিয়েছিলেন তাঁদের একাংশকে লোকসভা ভোটে লড়তে নামানো হচ্ছে।  রাজস্থানের ১৫ লোকসভা আসনের প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট লড়ছেন না। 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা