বিয়ে নিয়ে বিজ্ঞাপনে বিতর্কিত শব্দ,নেট দুনিয়ায় তোপের মুখে ঘটকালি সংক্রান্ত ওয়েবসাইট

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রমশ দর বাড়ছে বিয়ে সংক্রান্ত অ্যাপের।এর তালিকায় যেমন এগিয়ে রয়েছে ম্যাট্রিমণি, তেমনই ঘটকালি সংক্রান্ত বহু অ্যাপ নজর কেড়েছে বিশ্ব বাজারে। বিয়ের মরশুমে একেবারে জাঁকিয়ে বসেছে বিবাহ সংক্রান্ত এই বিশেষ অ্যাপ গুলো।ফের নজরে এল এক ঘটকালি অ্যাপ। তবে আলোচনা নয়,বরং সমালোচনার কারণেই শিরোনামে ঘুরছে এই ওয়েবসাইট।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর নয়নদহল্লি এলাকায়। একটি দেওয়ালে ছাপানো হয়েছে বিবাহ সংক্রান্ত বিজ্ঞাপন। যা নিয়ে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। বিবাহ সংক্রান্ত এই ওয়েবসাইটে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, ‘কনে ও ঝাড়ু’। এমন ভুল হল কি করে তা নিয়ে ভাবতে বসেছে নেট নাগরিকরা। বিবাহের ওয়েবসাইটে যেখানে লেখার কথা, ব্রাইড(কনে)ও গ্রুম(বর).. সেখানে ভুল করে লেখা হয়েছে, ‘ব্রাইড ও ব্রুম’..। যার অর্থ হল ‘কনে ও ঝাঁটা’। আর তাতেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ওয়েবসাইটটি।

একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, ‘বিয়ের পর সত্যিই বর ঝাঁটা হয়ে যায়। তার কোন মূল্য থাকে না। এখানে সত্যিটাই লিখা আছে।’ অনেকে মজা করে লিখেছেন,‘ এটা কি বিবাহ নাকি সাফাই অভিযান….’

উল্লেখ্য,মেয়ের বিয়ের বয়স হলেই খোঁজ পড়ে ‘রিস্তা আন্টি’দের। তাঁদের কাজ, পরিবারের বিবাহযোগ্য কন্যাকে পোশাক-আশাক, রেহেন-সেহেনের তমিজ শিখিয়ে, বিয়ের ‘উপযুক্ত’ সাজে সাজিয়ে পাত্রপক্ষের সামনে পেশ করা। যাতে একনজরেই পাত্রী পছন্দ হয়।না হলে? দায়িত্ব সেখানেই শেষ হয় না।পাত্রের পরিবারের পছন্দ হওয়া নিয়ে যদি কোনও ধন্দ থাকে, তখন ‘সামান্য’ নজরানার বিনিময়ে পাত্রের সঙ্গেও পাত্রীর একান্ত সাক্ষাতের ব্যবস্থা করেন তাঁরা।তবে বর্তমান যুগে তাদের দায়িত্ব অনেক কমেছে। এর দায়ভার নিয়েছে ঘটকালি অ্যাপ। তরুণ-তরুনীরা নিজেদের পছন্দমত জীবনসঙ্গী বাছাই করে নিচ্ছে।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১