মদ খান-ধূমপান করুন, জল সংরক্ষণের সভায় বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে বিতর্ক

জলের গুরুত্ব বোঝাতে গিয়ে আমজনতাকে মদ-সিগারেট খেতে বলে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র ।

Share:

নিজস্ব প্রতিনিধি : সভা ছিল জল সংরক্ষণ নিয়ে। সেখানে জলের গুরুত্ব বোঝাতে গিয়ে আমজনতাকে মদ-সিগারেট খেতে বলে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ জনার্দন মিশ্র । তাঁর ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বিজেপি সাংসদকে সবাই চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করছেন।

সম্প্রতি জলসংকট ও সংরক্ষণ বিষয়ক একটি সভায় অংশ নেন বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। শর্তহীন ভাবে জল সংরক্ষণ জরুরি, দাবি করেন তিনি। কিন্তু এর পরেই অদ্ভূত মন্তব্য করে বসেন। তিনি বলেন, “ভূগর্ভস্থ জল ফুরিয়ে আসছে। তা বাঁচানো অত্যন্ত জরুরি। আপনারা মদ্যপান করুন, তামাক খান, ধূমপান করুন… কিন্তু জলের গুরুত্ব বোঝার চেষ্টা করুন দয়া করে।” গেরুয়া নেতা আরও জানান, বর্তমানে অধিকাংশ জলাশয় শুকিয়ে যাচ্ছে। মানুষ বোরওয়েল ও নলকূপের ব্যবহারে ভূগর্ভস্থ জল নিঃশেষ করে ফেলছে। এর পরেই জল সংরক্ষণের পরামর্শ দেন বিজেপি সাংসদ। বলেন, “আপনি যদি অতিরিক্ত জল ব্যবহার করেন। এবং ব্যবহৃত জলকে ভূগর্ভে ফেরানোর ব্যবস্থা না করেন, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল থাকবে না।” জল সংরক্ষণে সাধারণ মানুষকে অর্থ বিনিয়োগ করারও পরামর্শ দেন জনার্দন মিশ্র। নেতার কথায়, “আপনার অর্থ আপনি যেখানে খুশি অপচয় করুন, তবে জল সংরক্ষণে বিনিয়োগে অগ্রাধিকার দিন।”

জল সংকট ও সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে শুরুতে মদ্যপান, ধূমপান ইত্যাদি নেশাকে সমর্থন করলেও নিজের বক্তব্যের শেষে বলেন, “নেশা করা ভাল নয়, কিন্তু বারণ করা হলেও লোকে কানে তোলেন না।” এই বিষয়ে নেতার আরও মন্তব্য, মানুষ ধর্মীয় ক্ষেত্রে দান-ধ্যান করতে পারেন, কিন্তু পরিবেশ রক্ষার জন্যও ব্যয় করা উচিত সকলের।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ