গুরুদ্বারের দখল নিয়ে দুই গোষ্ঠীর লড়াই, গুলিতে নিহত পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, কাপুরথালা: গুরুদ্বারের দখল নিয়ে দুই গোষ্ঠীর দখল থামাতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। জখম হয়েছেন আরও তিনজন। বুধবার ঘটনাটি ঘটেছে কাপুরথালায়। ইতিমধ্যেই জোর করে গুরুদ্বারের দখল নেওয়ার অভিযোগে নিহাঙ শিখ সম্প্রদায়ের ১০ জনকে গ্রেফতার করেছে। গুরুদ্বারের ভিতরেও বেশ কয়েকজন নিহাঙ শিখ রয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজেদের গুরু গোবিন্দ সিংহের বংশধর হিসাবে দাবি করা নিহাঙ শিখরা বরাবরই উগ্র হিসাবে পরিচিত। মাথায় নীল রঙের পাগড়ি পরার পাশাপাশি সঙ্গে তরবারি ও কৃপানও বহন করেন। ২০২০ সালেও করোনার অতিমারীর সময়ে পাতিয়ালায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ পালন করার কথা বলতে যাওয়া এক পুলিশ কর্মীর হাতের কব্জি কেটে নিয়েছিলেন নিহাঙ শিখদের একাংশ।

পুলিশ জানিয়েছে, বুধবার কাপুরথালার একটি গুরুদ্বারের দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়। ওই ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আচমকাই গুরুদ্বারের ভিতর থেকে নিহাঙ শিখদের একজন গুলি চালাতে শুরু করে। ওই গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক পুলিশ কর্মী। গুলিতে জখম হয়েছেন আরও তিনজন। ওই গুলি চলার পরে উত্তেজনা বেড়ে যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গুরুদ্বারের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন অন্তত ৩০ জন। তাদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের