যৌন হেনস্থার মামলায় হরিয়ানার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ব্রেন-ম্যাপিং করতে চায় সিট

এই ঘটনার তদন্তে আগেই সিট (Special Investigation Team) গঠন করেছিল চন্ডীগড় পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং (Sandeep Singh) এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্তের জন্য ব্রেন ম্যাপিং (Brain-Mapping) করতে চায় সিট। এই ঘটনার তদন্তে আগেই সিট (Special Investigation Team) গঠন করেছিল চন্ডীগড় পুলিশ। অনুসন্ধানে নেমে সেই বিশেষ তদন্তকারী দল সন্দীপ সিং এর ব্রেন ম্যাপিং করার জন্য আবেদন জানালো শনিবার।

চন্ডীগড়ের জেলা আদালতে শনিবার পুলিশের তরফে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। চণ্ডীগড় পুলিশের পিআরও রাম গোপাল (ডিএসপি) (Ram Gopal (DSP))এই বিষয়ে বলেন, ‘সিট অভিযুক্তের ব্রেন ম্যাপিং করতে চায়। সেই বিষয়ে একটি আবেদন চণ্ডীগড় পুলিশের তরফে জেলা আদালতে জমা দেওয়া হয়েছে। এটি বিবেচনাধীন রয়েছে।’ তিনি আরও জানান, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে চণ্ডীগড় পুলিশ একটি মামলা দায়ের করেছে। এই বিষয়ে একটি সিট গঠন করা হয়েছে।

প্রসঙ্গত গত বছর ডিসেম্বর মাসে, একজন জুনিয়র মহিলা অ্যাথলিট কোচ অভিযোগ করেছিলেন, তৎকালীন ক্রীড়া মন্ত্রী গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত তাঁকে হেনস্থা করেছিলেন। কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বার্তা পাঠিয়ে, কখনও শরীরের বিশেষ বিশেষ জায়গায় স্পর্শ করেছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয় ওই মহিলা অ্যাথলিট কোচকে ক্রীড়ামন্ত্রী হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ সিং (Sandeep Singh)।

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী