করমণ্ডল দুর্ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের, হুঁশিয়ারি ওড়িশা পুলিশের

মানুষের মৃত্যুতে কোনওরকম সাম্প্রদায়িক রঙ লাগানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার করমণ্ডলে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ মানুষের। আহত ১১০০ মানুষ। স্বজনহারার আর্তনাদে ভারী হয়ে আছে বাহানাগা বাজার এলাকা। সেই আবহে এই ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা শুরু করল গেরুয়া শিবির। শুক্রবার এই ঘটনা ঘটায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে টুইটারে ইঙ্গিতপূর্ণ বক্তব্য শেয়ার করার অভিযোগ উঠেছে বিজেপি সঙ্ঘ পরিবার প্রভাবিত ‘দ্য র‍্যান্ডম ইন্ডিয়ান’ নামের একটি টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে।

অভিযুক্ত টুইটার হ্যান্ডেলের পরিচালক বিজেপি সমর্থক ও আইটি সেলের কর্মী বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটায় মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছে ওই টুইটার হ্যান্ডেল। বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনাস্থলের একটি ছবি পোস্ট করে পিছনের একটি ভবনকে মসজিদ হিসাবে চিহ্নিত করে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়েছিল ওই টুইটার হ্যান্ডেল। কিন্তু ফ্যাক্ট চেকে জানা গিয়েছে, সেই ভবনটি মসজিদ ছিল নয়। অন্যদিকে যেখানে তিনটি ট্রেনের দুর্ঘটনার ফলে হিন্দু মুসলিম নির্বিশেষে এত মানুষের মৃত্যু হয়েছে। সেই দুর্ঘটনার প্রাক্কালে ঘৃণ্য সাম্প্রদায়িক চক্রান্তের নিন্দা জানিয়েছেন সুস্থ চিন্তার মানুষজন।

সমাজমাধ্যমে এই ধরণের পোস্ট হতে থাকায় ওড়িশা পুলিশের তরফে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মানুষের মৃত্যুতে কোনওরকম সাম্প্রদায়িক রঙ লাগানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওড়িশা পুলিশ। ওড়িশা পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ছাতা রেডি রাখনু! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

জিও আনল ১৯৯-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা সহ যে সুবিধাগুলি পাবেন…

ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

আজ বড় সুসংবাদ পাবেন, ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান