করমণ্ডল দুর্ঘটনায় তিন রেল কর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল CBI

Share:

নিজস্ব প্রতিনিধি, বালেশ্বর: ওড়িশার বালেশ্বরে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ধৃত তিন রেল কর্মীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন (ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা) এবং তথ্য-প্রমাণ লোপাটের (ভারতীয় দণ্ডবিধির ২০১ ধারা) অভিযোগ আনা হয়েছে। শনিবার ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে ওই চার্জশিট জমা দেওয়া হয়েছে। যে তিন রেল কর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে তারা হলেন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল)অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমার।

গত ২ জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল চেন্নাইগামী আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। ওই ভয়াবহ দুর্ঘটনায় ২৯৩ জন প্রাণ হারিয়েছিলেন। তার মধ্যে পশ্চিমবঙ্গেরই শতাধিক বাসিন্দা ছিলেন। আহত হয়েছিলেন এক হাজারের বেশি যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা হয়েছে। কিন্তু পরে রেলের তরফেও অন্তর্ঘাতের সম্ভাবনার কথাও বলা হয়। উদ্ধারকার্য শেষ হওয়ার পরেই আচমকা দুর্ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর সিদ্ধান্ত নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও রেল দুর্ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে কেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তদন্তের দায়িত্বভার পাওয়ার পরেই দুর্ঘটনাস্থলের পাশাপাশি সিগন্যাল রুমও ঘুরে দেখেন সিবিআইয়ের আধিকারিকরা।

তদন্তে নেমে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল)) অরুণ কুমার মহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমারের সন্দেহজনক ভূমিকার প্রমাণ পান তদন্তকারীরা। গত ৭ জুলাই তিন রেল কর্মীকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। বেশ কয়েকদিন নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করেন। ধৃত তিন রেল কর্মীই বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তদন্তভার হাতে নেওয়ার ৯০ দিনের মধ্যেই চার্জশিট পেশ করল সিবিআই।

 

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’