দাম্পত্য কলহ, স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ দিল্লি: উত্তরপ্রদেশের এক গ্রামে পারিবারিক বিবাদের জেরে এক মহিলাকে আগুনে পুড়িয়ে হত্য়া করে তার স্বামী ৷ এই মর্মান্তিক ঘটনায় গুরুতর আহত অবস্থায় মহিলাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

 গত সোমবার উত্তরপ্রদেশের(Uttar Pradesh) পাল্লাওয়ালা গ্রামে ঘটনাটি ঘটে। সকালবেলায় হঠাত করেই  খুশনুদ্দিন তার স্ত্রী সমরোজার মধ্য়ে তুমুল অশান্তির(Family Conflict) সৃষ্টি হয় দেয়। যার জেরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় খুশনুদ্দিন। এরপর পুলিশ(Police) এসে গুরুতর আহত অবস্থায় সামরোজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। উত্তরপ্রদেশের ধামপুর থানার ভারপ্রাপ্ত কর্তা কিরনাপাল সিং জানিয়েছেন যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সমগ্র বিষয়টির তদন্ত চলছে।

তবে দেশ জুড়ে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে চার লক্ষ ২৮ হাজার ২৭৮টি। যা ২০২০ সালের তুলনায় প্রায় ১৫.৩ শতাংশ বেশি, বলছে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ বা ‘এনসিআরবি’। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হওয়া দেশব্যাপী এই সমীক্ষায়, সংখ্যার বিচারে নারী নির্যাতনের(Crime Against Women) ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ।

বাড়ির ভিতরেও সুরক্ষিত(Women Security) নন নারীদের একটি বড় অংশ। জাতীয় সমীক্ষা অনুযায়ী, নারী নির্যাতনের মামলার মধ্যে সবচেয়ে বেশি ‘স্বামী ও তাঁর পরিবারের দ্বারা নির্যাতন’-এর ঘটনা। নারী নির্যাতনের ৩১.৮ শতাংশই এই ধরনের ঘটনা। গার্হস্থ্য হিংসার ঘটনায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকের হাতে নির্যাতনের সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সমীক্ষা বলছে, ২০২১ সালে ৪৯৮এ ধারাতে পশ্চিমবঙ্গে মামলা হয়েছে মোট ১৯ হাজার ৯৫২টি।

ধন-সম্পদ ও সুখ পেতে চান? বিজয়া দশমীর আগে বাড়িতে লাগান এই ৩ গাছ

মন খারাপ থাকলে অনলাইনে শপিং করুন, ভাল সময় কাটবে, রাস্তায় গাড়ি আস্তে চালান

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা