চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকা থেকে বেঙ্গালুরু, ঝড়ের গতিতে এয়ার অ্যাম্বুল্যান্সে ফিরল রোগী

আন্তর্জাতিক ডেস্ক: একটানা ২৬ ঘণ্টা। আমেরিকার পোর্টল্যান্ড (Portland) থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করল এয়ার অ্যাম্বুল্যান্স (Air Ambulance) । বিমানে ছিলেন ৬৭ বছরের এক মহিলা। পোর্টল্যান্ড থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। পোর্টল্যান্ডের লেগ্যাসি গুড সামারিটান মেডিক্যাল সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল। মহিলা চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না। সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হওয়ার। মহিলার শারীরিক অবস্থার কথা ভেবে এয়ার অ্যাম্বুল্যান্সে তৈরি করা হয়েছিল আইসিসিইউ।

পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘অপারেশন’ শুরু হয় রবিবার সকালে। পোর্টল্যান্ডের লেগ্যাসি গুড সামারিটান মেডিক্যাল সেন্টার (Legaci Good Samaritan hospital) ) থেকে বিশেষ অ্যাম্বুল্যান্সে চাপিয়ে ৬৭বছরের ওই মহিলাকে নিয়ে আসা হয় বিমানবন্দরে।বিমানবন্দরে তার একবার শারীরিক পরীক্ষা (medical checkup) করা হয়। উদ্দেশ্য একটা বিমানযাত্রার ধকল তিনি সহ্য করতে পারবেন কি ন। পরীক্ষার রিপোর্ট ইতিবাচক হওয়া মহিলাকে চ্যালেঞ্জর ৬০৫ বিমানে তোলা হয়। এই বিমানেই রয়েছে ফ্লাইং ইন্টেনসিভ কেয়ার ইউনিট (Flying intensive care unit) । বিমানে ছিলেন তিনজন ডাক্তার এবং দুইজন প্যারামেডিক। বিমান সাড়ে সাত ঘণ্টায় পৌঁছয় রেকজ্যাকিভে। সেখানে জ্বালানি ভরে ফের আকাশে পাড়ি।বিমান প্রথমে অবতরণ করে ইস্তানবুলে। মহিলার সঙ্গে থাকা তিন ডাক্তার ও দুইজন প্যারামেডিককে সেখানে রিলিজ করে দেওয়া হয়।

মহিলাকে তোলা হয় একই ধরনের অন্য একটি বিমানে। তুরস্ক (Turkey) থেকে বিমান এবার পৌঁছয় দিয়ারকবির বিমানবন্দরে। মাত্র চার ঘণ্টায়। সেখান থেকে বেঙ্গালুর। ঘড়িতে তখন রাত ২টো ১০ মিনিট। বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সেখানকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ