চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্নান করতে নেমে কুমিরের পেটে কিশোর, নদীতে মিলল দেহের অর্ধাংশ

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: স্নান করতে নেমে কুমিরের শিকার হতে হলো ১০ বছর বয়সী এক কিশোরকে। দীর্ঘ তল্লাশির পরে নদীর বুক থেকে উদ্ধার হয়েছে কিশোরের দেহাংশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপাড়ায়। ইতিমধ্যেই কুমিরের কামড়ে মৃত কিশোরের পরিবারকে ছয় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভিতরকনিকা জাতীয় উদ্যানের কিছুটা দূরে ব্রাহ্মণী নদীতে স্নান করতে নেমেছিল নিমাপুর গ্রামের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্র আশুতোষ আচার্য। সাঁতার কাটার সময়ে আচমকাই তার ওপরে হামলা চালায় একটি কুমির। নরখাদক প্রাণীর সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারেনি ১০ বছরের কিশোর। দীর্ঘক্ষণ ধরে নদী থেকে না ওঠায় আশুতোষের খোঁজে শুরু হয় তল্লাশি। বেশ কয়েক ঘন্টা তল্লাশি শেষে উদ্ধার হয় কুমিরে খাওয়া দেহের অর্ধাংশ।

রাজনগর ম্যানগ্রোভ (বন সংরক্ষণ)-এর এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে নোনা জলে থাকা কুমিরদের প্রজননের সময়। এই সময়ে কেউ তাদের বিরক্ত করলে হিংস্র হয়ে ওঠে। সম্ভবত স্নান করতে নামা আশুতোষকে আক্রমণকারী হিসেবে ভেবেছিল খাদক কুমিরটি। তাই আক্রমণ করেছে। কুমিরের আক্রমণে গ্রামেরই এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর পরে আতঙ্কিত হয়ে পড়েছেন নিমাপুরের বাসিন্দারা। আপাতত ব্রাহ্মণী নদীতে স্নান না করার জন্য গ্রামবাসীদের সতর্ক করে দিয়েছেন বন আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ