রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং, রাজস্থানে কংগ্রেসকে ভোট দিলেন বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক উত্তেজনার আবহে দেশের ১৫ রাজ্যে রাজ্যসভার (Rajya Sabha) ৫৭টি আসনে শুক্রবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর ওই ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অতীতের ট্র্যাডিশন মেনে চলছে ক্রস ভোটিং (Cross Voting) । রাজস্থানে কংগ্রেস প্রার্থীকে (Congress Candidate) ভোট দিয়েছেন দুই বিজেপি বিধায়ক (Bjp Mla) । কর্নাটকেও (Karnataka) দলের নির্দেশ অমান্য করে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন এইচডি দেবগৌড়ার (H D Devgowda) সংযুক্ত জনতা দলের (JDS) দুই বিধায়ক। আর ওই ক্রস ভোটিংয়ের ফলে দুই রাজ্যেই বেশ খানিকটা স্বস্তিতে কংগ্রেস।

এদিনের রাজ্যসভা ভোটে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে চার রাজ্যে। ওই চার রাজ্য হল, হরিয়ানা, মহারাষ্ট্র, কর্নাটক ও রাজস্থান। বিধায়কদের কেনা-বেচার হাত থেকে বাঁচাতে হরিয়ানা ও রাজস্থানে নিজেদের বিধায়কদের রিসর্ট বন্দি করেছিল কংগ্রেস ও বিজেপি। রাজস্থানে চার আসনের মধ্যে বিধায়ক সংখ্যার নিরিখে দুটি আসনে কংগ্রেসের এবং একটি আসনে বিজেপির জয় নিশ্চিত। চতুর্থ আসনে কংগ্রেসের জয় রুখতে বিজেপি আসরে নামিয়েছিল ‘জি’ টিভির মালিক সুভাষ চন্দ্রাকে। তিনি দাবি করেছিলেন, কংগ্রেসের ৮ জন তাঁকে ভোট দেবেন। কিন্তু এদিন ভোট শুরু হলে দেখা যায় বিজেপির বিধায়ক শোভারানী কুশাওয়া দলের নির্দেশের বিরুদ্ধে গিয়ে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন। ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছে বিজেপির আরও এক বিধায়ক কৈলাসচন্দ্র মীনার বিরুদ্ধেও।

রাজস্থানের পাশাপাশি ক্রস ভোটিং হয়েছে কর্নাটকেও। দক্ষিণী রাজ্যে দলীয় প্রার্থীর পরিবর্তে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার সংযুক্ত জনতা দলের দুই বিধায়ক শ্রীনিবাস গৌড়া (Srinivas Gowda) ও শ্রীনিবাস গুব্বি (Srinivas Gubbi)। দলীয় নির্দেশ অমান্য করে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন শ্রীনিবাস গৌড়া। সেই সঙ্গে শিগগিরই তিনি কংগ্রেসে সামিল হচ্ছেন বলেও জানিয়েছেন।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ