ফের খবরে উন্নাও, এবার মেলায় দলিত তরুণীর শ্লীলতাহানীর অভিযোগ

উন্নাও জেলার অচলগঞ্জ থানা এলাকায় মেলা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক দলিত তরুণী। অচলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার

Share:

উত্তরপ্রদেশ :  যত কাণ্ড উন্নাওতে ! এবার যোগী রাজ্যের উন্নাও জেলার অচলগঞ্জ থানা এলাকায় মেলা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক দলিত তরুণী। এই ঘটনা নিয়ে অচলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার ৷ তাঁদের অভিযোগ, সেখানে গেলে পুলিশ কর্মীরা তরুণীর পরিবারের সদস্যদের থানা থেকে তাড়িয়ে দেয়৷ উল্টে অচলগঞ্জ থানার পুলিশ শ্লীলতাহানিকারীদের চেয়ার বসতে দেয়। তা দেখে তরুণীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং তাঁরা থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর থানায় অভিযোগ নেওয়া হয়। কয়েক মাস আগে এই উন্নাওতেই এক আদিবাসী রমণীকে ধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে গোটা দেশে হইচই পড়ে গিয়েছিল।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় এক তরুণী তাঁর ভাইয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিলেন। মেলায় একটি দোলনায় চড়েন ভাই-বোন দু’জনে৷ কিন্তু দোলনা যখন চলতে শুরু করে তখন সেখানে আগে থেকে উপস্থিত প্রায় এক ডজন লোক তরুণীকে উত্তপ্ত করতে শুরু করে । অভিযোগ, তারা তরুণীর ওড়না টেনে ধরে এবং দোলনা ঘোরা বন্ধ হয়ে গেলে তাকে টেনে নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করে৷ এর বিরোধিতা করে ওই তরুণীর ভাই৷ অভিযোগ, এরপর অভিযুক্তরা তরুণী ও তাঁর ভাইকে বেধড়ক মারধর করে 

মেয়েটি এবং তাঁর ভাই বাড়ি ফিরে এই সমস্ত ঘটনা নিজের পরিবারের সদস্যদের কাছে জানায়। এই ঘটনা শুনে ক্ষুব্ধ তরুণীর পরিবার থানায় অভিযোগ করতে যান। কিন্তু থানার পুলিশ কর্মীরা তরুণীর দলিত পরিবারকে থানা থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। তরুণীর বাবা বলেন, “আমার ছেলে ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। অভিযুক্তরা উচ্চবর্ণের। আমরা দলিত বলে আমাদের কথা শোনা হচ্ছে না।” তবে অচলগঞ্জ থানার ওসি জানান, উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। তদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা