যোগী-ভূমে নারী নির্যাতনের ‘সিরিজ’, দলিত নাবালিকাকে ধর্ষণ করে গায়ে আগুন

দলিত নাবালিকাকে ধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের পিলভিটে দুই যুবকের বিরুদ্ধে।হাসপাতালে ভর্তি রয়েছে নাবালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ : উত্তরপ্রেদেশে যেন নারী নির্যাতনের বিশেষ করে দলিতদের উপর নির্যাতনের সিরিজ চলছে। এবার দলিত নাবালিকাকে ধর্ষণ করে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের পিলভিটে দুই যুবকের বিরুদ্ধে। ওই দলিত নাবালিকার ঘরে ঢুকে এসে তাকে ধর্ষণ করে দুই যুবক। তারপর তার গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। কিশোরীর বাবা এসে নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে নাবালিকা।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর। সেদিন থেকে হাসপাতালে অচৈতন্য অবস্থায় ভর্তি ছিল ওই নাবালিকা। শনিবার জ্ঞান ফেরার পরে সমস্ত ঘটনা খুলে বলে নির্যাতিতা। ঘটনার দিন বাড়িতে একাই ছিল নাবালিকা। সেই সময়ে দুই যুবক বাড়িতে ঢুকে এসে তাকে গণধর্ষণ করে। তাকে খুন করার উদ্দেশ্যেই গায়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা। ঘটনার পরে বাড়ি ফিরে জ্বলন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করেন নাবালিকার বাবা। নাবালিকার দেহের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনদিন থাকার পরে শনিবার জ্ঞান ফেরে নাবালিকার। সেই সময়ে সমস্ত কথা জানতে পারেন নাবালিকার মা-বাবা। তার আগে গণধর্ষণের বিষয়টি একেবারে অজানা ছিল সকলের। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে আটক করা হয় দুই অভিযুক্ত যুবককে। তাদের বিরুদ্ধে ধর্ষণ, খুনের চেষ্টা-সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে নাবালিকার শারীরিক অবস্থা ক্রমশই সংকটজনক হয়ে উঠছে। আপাতত কিং জর্জ মেডিক্যাল কলেজে তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত, শনিবারই লখিমপুর খেরিতে এক নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তদের একজন নাবালিকার পূর্বপরিচিত। বেশ কিছুক্ষণ ধরে নাবালিকাকে দেখতে না পেয়ে খোঁজ করতে শুরু করেন তার বাড়ির সদস্যরা। তাঁদের দেখতে পেয়ে নাবালিকাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত পাঁচ যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা