বিহারে দলিত মহিলাকে নগ্ন করে মারধর, জোর কেরে পান করানো হল মূত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অর্থের প্রয়োজন ছিল। তাই মহাজনের থেকে ১,৫০০ টাকা ধার নিয়েছিলেন। মাসখানেকের মধ্যে সেই টাকা মিটিয়েও দেন। তবে সুদের অঙ্ক যেন দিন দিন বেড়েই চলেছিল। সুদসমেত টাকা মিটিয়ে দেওয়া সত্ত্বেও আরও টাকার দাবি। শেষে  অকথ্য অত্যাচারের শিকারের দলিত মহিলা। এমনকি মারধরের পর মূত্রপান করানো হয় মহিলাকে। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার স্বামী অভিযুক্ত প্রমোদ সিং-এর থেকে ১৫০০ টাকা ধার নেন। সুদসমেত টাকা ফিরিয়ে দেন। আরও টাকা পাওনা বলে দাবি করতে থাকে অভিযুক্তেরা। টাকা না দিলে মহিলাকে নগ্ন অবস্থায় গ্রামে ঘোরানোর হুমকি দেওয়া হয়। ফলে পুলিশের দ্বারস্থ হন মহিলা। এরপরেই  শনিবার রাতে  অভিযুক্ত প্রমোদ সিং ও তাঁর সহযোগীরা মহিলার বাড়িতে চড়াও হয়। প্রমোদ সিং এর বাড়িতে জোর করে মহিলাকে নিয়ে যাওয়া হয়। তাঁর পোশাক খুলে মারধরের করা হয় বলে অভিযোগ। প্রমোদ সিং তাঁর ছেলে অংশুকে নির্দেশ দেন মহিলার মুখে প্রস্রাব করার জন্য।

ঘটনার পর থেকেই অভিযুক্তেরা পলাতক। পাটনার উচ্চপদস্থ পুলিশকর্তা রাজীব মিশ্র বলেছেন, অভিযুক্তদের পাকড়াও করতে পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।  

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী