মেডিক্যাল কলেজের ট্যাঙ্কে পচছে দেহ, সেই জলই ১০ দিন ধরে পান করল সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেডিক্যাল কলেজের মধ্যে থাকা খাওয়ার জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার এক যুবকের পচা মৃতদেহ। সেই ট্যাঙ্ক থেকেই গোটা কলেজ জুড়ে সরবরাহ করা হত পানীয় জল। ১০ দিন ধরে মৃতদেহ পরে থাকা সেই জলই খেয়েছেন সকলে। ঘটনাটি সামনে আসার পর হতবাঁক হয়ে গিয়েছেন সকলেই। সেই সঙ্গেই ছড়িয়েছে চাঞ্চল্যও।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের দেওরিয়ার মহর্ষি দেব্রাহ বাবা মেডিক্যাল কলেজে। জলের ট্যাঙ্ক থেকেবেশ কিছুদিন ধরে জলে দুর্গন্ধ হচ্ছে এই অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ প্রথমে জল সরবরাহকারী লাইনটি পরীক্ষা করে দেখেন। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি। তারপরে জলের উৎস অর্থা ট্যাঙ্কের ঢাকনা খোলা হয় তখন ভিতরে যুবকের ফুলে ওঠা এবং সম্পূর্ণ পচা মৃতদেহ পাওয়া যায়। মৃতের ডান হাতে একটি সুচ ছিল। ধারণা করা হচ্ছে যে তিনি একজন রোগী।  দেহ উদ্ধারের পরেই প্রশাসনিক কর্তাদের বিষয়টি জানানোর পর পুলিশ এবং ফরেনসিক দলকে ডাকা হয়। স্পর্শ করলেই চামড়া উঠে যাওয়ায় মৃতদেহটি প্রথমে অপসারণের চেষ্টা ব্যর্থ হয়।

মৃতদেহটি পচে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের উপস্থিতিতে পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন। দেহ থাকার সময়েই ট্যাঙ্ক থেকে ওপিডি এবং কলেজের নানা ওয়ার্ডে জল সরবরাহ করা হয়েছিল। বর্তমানে ট্যাঙ্কটি সিল করে দেওয়া হয়েছে এবং ট্যাঙ্কারের মাধ্যমে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর দেওরিয়ার জেলা ম্যাজিস্ট্রেট দিব্যা মিত্তলকে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, কলেজের অধ্যক্ষ ডাঃ রাজেশ কুমার বার্নওয়ালকে সাময়িকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান ডাঃ রজনীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময়, ডিএম দিব্যা মিত্তল লক্ষ্য করেন যে পঞ্চম তলার ট্যাঙ্কটি তালাবদ্ধ থাকার কথা ছিলেও তা খোলা ছিল। ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে