৫৬ ঘণ্টার লড়াই শেষ, রাজস্থানে ১৫০ ফুট কুয়ো থেকে উদ্ধার আটকে থাকা শিশুর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের দৌসা জেলায় তিন দিন আগে বোরওয়েলে পড়ে যায় ৫ বছরের শিশু আরিয়ান। আরিয়ানকে বাঁচানোর জন্য দীর্ঘ ক্ষণ ধরেই চলছিল খনন প্রক্রিয়া। অবশেষে ৫৬ ঘণ্টা পর বের করা হল আরিয়ানকে। তবে তাকে জীবিত অবস্থায় নয়, উদ্ধার হল তার মৃতদেহ।

গত ৯ ডিসেম্বর বিকেল থেকে দৌসা জেলার কালিখাদ গ্রামে উদ্ধার অভিযান চলছিল। ওই দিনই বিকেল ৩টার দিকে আরিয়ানের মায়ের সামনে খোলা বোরওয়েলে পড়ে যায় এই ৫ বছর বয়সী শিশু। বাড়ি থেকে প্রায় ১০০ ফুট দূরে দুর্ঘটনাটি ঘটে। প্রায় এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হয়। শিশুটিকে উদ্ধার করার জন্য একটি সমান্তরাল টানেল খননের জন্য জেসিবি, ড্রিলিং মেশিন এবং একটি পাইলিং রিগ মোতায়েন করা হয়েছিল। ৯ ডিসেম্বর বেলা ২টার পর বোরওয়েলের ভেতরে শিশুটির কোনো নড়াচড়া দেখা যায়নি। চিকিত্সক দল অবিরাম বোরওয়েলে অক্সিজেন সরবরাহ করছিলেন। সিসিটিভি ক্যামেরায় তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছিল।

পাইলিং মেশিন দিয়ে বোরওয়েলের কাছে প্রায় ১২৫ ফুট গভীর একটি গর্ত খনন করা হয়েছিল, কিন্তু পরে মেশিনটি ভেঙে যায়। তিন-চার ঘণ্টা উদ্ধার অভিযান ব্যাহত হয়। বোরওয়েলের ভেতরের মাটি ঢুকে পড়ে শিশুটির গায়ে। শেষ পর্যন্ত, দৌসার কালেক্টর দেবেন্দ্র কুমারের উপস্থিতিতে, উদ্ধারকারী দলকে হুকের সাহায্যে আরিয়ানকে বোরওয়েল থেকে বের করার অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম মোতায়েন করা হয়েছিল। শিশুটি বোরওয়েল থেকে বেরিয়ে আসতেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা জানান, বোরওয়েলের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। ছেলের শোকে মায়ের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার রক্তচাপ অনেক বেড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

উল্লেখ্য, চলতি বছরে গত সেপ্টেম্বর মাসে এনডিআরএফ এবং এসডিআরএফ-এর উদ্ধার অভিযানের ১৮ ঘন্টা পরে দৌসার বান্দিকুই এলাকায় ৩৫ ফুট খোলা বোরওয়েল থেকে একটি দুই বছরের মেয়েকে উদ্ধার করা হয়েছিল। এরপর সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছিল এই দুই বছরের শিশু। কিন্তু আরিয়ানের ক্ষেত্রে সেই ঘটনা না ঘটায় শোকাহত গোটা এলাকা। 

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর