সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: রাহুল গান্ধিদের সুপ্রিম কোর্ট অভিযান শান্তিপূর্ণভাবেই মিটতেই দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের ইস্তফা চাইল কেরল প্রদেশ কংগ্রেস। সোমবার (১২ অক্টোবর) জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে কেরল প্রদেশ কংগ্রেসের তরফে পোস্ট করা হয়, ‘ডিয়ার সূর্য কান্ত, যদি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনার এক্তিয়ারভুক্ত হয়ে না থাকে, তাহলে এখনই ইস্তফা দিন। আমরা আপনার জায়গায় এমন এক ব্যক্তিকে খুঁজে নেব, যিনি আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন।’ ওই পোস্ট নিয়ে শোরগোল পড়ে যেতেই তড়িঘড়ি তা মুছে দেওয়া হয়।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় জালিয়াতির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নালিশ জানাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। যদিও রাহুল গান্ধিদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন প্রধান বিচারপতি। যদিও তাতে দমে যাননি ইন্ডিয়া জোটের নেতৃত্ব।

এদিন দুপুরে প্রথমে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জড়ো হন ইন্ডিয়া জোটের নেতারা। সেখান থেকে বাসে চাপেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধি, নেহা বোরারা। বাসের পিছনে মিছিল করে হাঁটতে থাকেন হাজার হাজার কর্মী। কিছু ক্ষণ পরে বাস থেকে নেমে কর্মীদের সঙ্গে রাহুল, প্রিয়ঙ্কা, নেহারাও হাঁটতে শুরু করেন। ভগবান দাস মার্গে আটকে দেওয়া হয় মিছিল। শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুপ্রিম কোর্টে পৌঁছে যান রাহুলেরা। সেখানে এসআইআর বাতিলের দাবিতে পিটিশন ফাইল করেন। আগামিকাল মঙ্গলবারই (১৩ অক্টোবর) মামলার শুনানি হতে পারে।

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত