মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, বম্বে হাইকোর্টে বড়সড় স্বস্তি রাহুলের

২০১৮ সালে রাজস্থানের এক সভায় প্রধানমন্ত্রীকে চোরেদের সর্দার বলে কটাক্ষ করেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্য মামলায় অনেকটাই স্বস্তি পেলেন রাহুল গান্ধি। আগামী ২ অগস্ট পর্যন্ত মুম্বইয়ের নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হবে না প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। সোমবার রাজীব তনয়ের ‘রক্ষাকবচের’ মেয়াদ বাড়িয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি এস ভি কোটোয়াল।

২০১৮ সালে রাজস্থানে দলের নির্বাচনী প্রচার সভায় ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত চুক্তি নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোরদের সর্দার’ বলে কটাক্ষ করেছিলেন ত‍ৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তাঁর ওই মন্তব্য প্রধানমন্ত্রীর পক্ষে অবমাননাকর বলে উল্লেখ করে রাজীব তনয়ের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা রুজু করেছিলেন বিজেপি কর্মী মহেশ শ্রীশ্রীমল। ওই মামলার প্রেক্ষিতে ২০১৯ সালের অগস্ট মাসে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু করার উদ্যোগ নেন বিচারক। ২০২১ সালের নভেম্বরে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধি। নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানান। ওই আর্জির প্রেক্ষিতে ২০২১ সালের নভেম্বর মাসে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ জারি করেন বম্বে হাইকোর্টের বিচারপতি এস ভি কোটোয়াল। তার পর থেকে দফায়-দফায় স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি জানান, আগামী ২ আগস্ট পরবর্তী শুনানি সুনানি হবে। ততদিন পর্যন্ত রাহুলকে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া