জল্পনা উড়িয়ে পটনা পৌঁছলেন কেজরিওয়াল, রাতেই মমতার কাছে নীতীশ

শুক্রবারই লোকসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে পটনায় বৈঠকে বসছেন ১৮ বিরোধী দলের নেতা-নেত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আগামী বছর লোকসভা ভোটে বিজেপির জয়রথ থামানোর রণকৌশল ঠিক করতে শুক্রবার পাটলিপুত্রে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার রাতের মধ্যেই পটনায় পৌঁছেছেন জাতীয় রাজনীতির রথী-মহারথীরা। দিল্লির অধ্যাদেশ নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বৈরথে জড়ালেও বিরোধী জোট গড়ার তাগিদে রাতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত সিং মানকে সঙ্গে নিয়ে পটনা পৌঁছেছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে আপের শীর্ষ নেতৃত্বের  বৈঠকে থাকা নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল, তা দূর হয়েছে।

অন্যদিকে বিকেলে পটনায় পৌঁছেই ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বাড়িতে। সেখানে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করেন তিনি। লালু পত্নী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে শাড়িও উপহার দেন। প্রাক্তন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে চলে আসেন সার্কিট হাউসে। রাতেই তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে সার্কিট হাউসে পৌঁছন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ আগামিকালের বৈঠক নিয়ে আলোচনা হয়।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি-সহ বাকি বিরোধী দলের নেতারা শুক্রবার সকালের মধ্যেই পটনা পৌঁছে যাবেন বলে দাবি করেছেন জেডিইউ সভাপতি রাজীব রঞ্জন সিং। যদিও আমন্ত্রণ জানানো সত্বেও বৈঠকে যোগ দিচ্ছেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও রাষ্ট্রীয় লোকদল নেতা জয়ন্ত চৌধুরী।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা