চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে আফতাবের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব প্রতিনিধি: বিয়ে তাঁরা করেননি। তবে থাকতেন স্বামী-স্ত্রীর মতোই লিভ-ইনে। সেই সম্পর্ক থাকাকালীন সময়েই সঙ্গীর হাতেই খুন(Murder) হয়ে যান শ্রদ্ধা ওয়াকার(Shraddha Walker)। শুধু তাই নয়, তাঁর খুনের প্রমাণ লোপাট করতে তাঁর সঙ্গী আফতাব পুনাওয়ালা(Aftab Poonawala) শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল। যদিও শেষরক্ষা হয়নি। এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই ঘটনার বীভৎসতায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার সেই ঘটনাতেই আফতাবের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত(Delhi Court)। অতিরিক্ত সেশন জাজ মণীষা খুরানা কাক্কর IPC sections 302 মোতাবেক আফতাবের বিরুদ্ধে খুন এবং IPC sections 201 ধারা মোতাবেক প্রমাণ লোপাটের চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন নয়া রাজ্য নির্বাচন কমিশনারের হাত ধরেই হবে পঞ্চায়েতের ভোট

খুনের ঘটনার পরে আফতাব যখন পুলিশের হাতে ধরা পড়েন তখন কিন্তু বার বার সে শ্রদ্ধাকে খুন করার কথা অস্বীকার করে গিয়েছে। যদিও যাবতীয় প্রমাণ তার বিরুদ্ধেই গিয়েছে। পুলিশও ঘটনার তদন্ত করে তাকে আদালতে তুলেছে বিচারের জন্য। সেখানে আবার জামিনের জন্যও আবেদন জানিয়েছে আফতাব। সেই আবেদন অবশ্য খারিজ হয়েছে আদালতে। দিল্লি পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ৬হাজার ৬২৯ পাতার চার্জশিট দাখিল করে আদালতে। সেই চার্জশিট দাখিল হয় চলতি বছরের ২৪ জানুয়ারি। তাতে স্পষ্ট বলা হয়, গতবছর ১৮ মে আফতাব দক্ষিণ দিল্লির মেহরৌলিতে তাঁদের ফ্ল্যাটে শ্রদ্ধাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে বাড়ির ভিতরেই একটি ফ্রিজে ৩ সপ্তাহ ধরে রেখে দিয়েছিল।   

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ