এই মুহূর্তে

‘জোর করে বয়ানে সই করিয়েছে’, ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ধৃতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা এমনিতেই তলানিতে গিয়ে ঠেকেছে। বিজেপির সহযোগী সংগঠন হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে নির্মলা সীতারমনের অধীনে থাকা তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। এবার ইডির বিরুদ্ধে জোর করে বয়ান নথুবদ্ধ করা ও সেই বয়ানে সই করানোর অভিযোগ উঠল। আর শনিবার এই অভিযোগ করেছেন দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত হায়দরাবাদের ব্যবসায়ী রামচন্দ্র পিল্লাই। আর ওই অভিযোগ শুনেই সোমবার এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হলফনামা দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন রাউস হাউস আদালতের বিচারক এম কে নাগপাল।

দিল্লি আবগারি নীতি মামলায় গত সপ্তাহেই রামচন্দ্র পিল্লাইকে গ্রেফতার করেছে ইডি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পিল্লাইয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগে, দক্ষিণের সুরা ব্যবসায়ীদের হয়ে দিল্লির আম আদমি পার্টি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি। এমনকী নয়া আবগারি নীতি চালুর জন্য আপের তহবিলে ১০০ কোটি টাকা আর্থিক অনুদানও দিয়েছিলেন।

রামচন্দ্র পিল্লাইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যাকে জেরা করছেন ইডির আধিকারিকরা। আর সেই জেরার আগেই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পিল্লাই। দিল্লির রাউস হাউস আদালতের বিশেষ বিচারক এম কে নাগপালের এজলাসে তিনি নালিশ ঠুকেছেন, ‘জোর করে তাঁকে দিয়ে বয়ানে সই করিয়েছেন ইডির আধিকারিকরা। তার মধ্যে গত বছরের নভেম্বর মাসের তারিখ উল্লেখ করে একটি বয়ানে স্বাক্ষর করানো হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ