আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধুর হাতে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধিঃ  বর্তমানে ডিজিটাল যুগে  অনলাইনে বাড়ছে  বন্ধুত্ব। আর সেই বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েই ধর্ষণের শিকার হল তরুণী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির সাগরপুর এলাকায়। বুধবার ডাবরি মেট্রো স্টেশনের কাছে এক কিশোরীকে ধর্ষণ এবং মারধর করে ফেরে রেখে চলে যায় অভিযুক্ত। পরে জানা গিয়েছে , এই অভিযুক্ত হলেন নির্যাতিতার বন্ধু।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা একটি কোচিং ক্লাসে গিয়েছিলেন। সেখান থেকে সে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন। আর তখনই ঘটে ধর্ষণের ঘটনা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাবালিকার সঙ্গে পরিচয় হয়েছিল অভিযুক্তর। তারপরেই তারা একসঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই দিল্লির পুলিশ  অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। তবে অভিযুক্ত কোথাকার বাসিন্দা তা এখন জানা যায়নি। এই পুরো ঘটনাটি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে।

দিল্লিতে এই ধর্ষণের ঘটনা প্রথম নয়। গত ৭ ফেব্রুয়ারি দিল্লিতে নির্যাতনের শিকার হল বাংলার দার্জিলিং-এর এক যুবতী। বিগত  এক সপ্তাহ ধরে ওই যুবতীকে ধর্ষণ করে তাঁর বন্ধু।  এই ঘটনার পরেই দিল্লি পুলিশ অভিযুক্তকে ধর্ষণ, বিকৃত যৌন চাহিদা ও ইচ্ছাকৃতভাবে ক্ষতির অভিযোগে গ্রেফতার করেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দিল্লিতে ঘটল ধর্ষণের ঘটনা।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ