আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সবচেয়ে বেশি দিল্লিতে, তারপরেই মুম্বই

Curtesy; Google

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের বিরুদ্ধে অপরাধের অন্ত নেই এই পুরুষ শাসিত সমাজে। প্রথম স্থানে রয়েছে দিল্লি, তারপরেই মুম্বই। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ এবং মেট্রো শহরে বৃদ্ধি পেয়েছে ১২.৩ শতাংশ।

২০২২ সালে ২০ লক্ষের বেশি জনসংখ্যার ১৯টি মেট্রোপলিটন শহরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মোট ৪৮,৭৫৫টি মামলা নথিভুক্ত রয়েছে। রাজধানী দিল্লিতে ৭২.৪ শতাংশ চার্জশিটে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ১৪১৫৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে, আর্থিক রাজধানী মুম্বাইয়ে ৮০.৬ শতাংশ চার্জশিটের হারসহ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৬১৭৬ টি মামলা নথিভুক্ত করা হয়েছে, এবং বেঙ্গালুরুতে ৭৪.২ শতাংশ চার্জশিট হারসহ ৩৯২৪ টি মামলা রেকর্ড করা হয়েছে।

উত্তরপ্রদেশে ভারতীয় দণ্ডবিধি এবং বিশেষ ও স্থানীয় আইনের (এসএলএল) অধীনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সর্বাধিক ৬৫,৭৪৩টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে চার্জশিট পেশ হয়েছে ৭৫.৬ শতাংশ। মহারাষ্ট্রে ৪৫,৩৩১টি মামলা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে মহারাষ্ট্রে ৮০.৬ শতাংশ চার্জশিটের পেশ হয়েছে। অন্যদিকে রাজস্থানে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৪৫,০৫৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

এনসিআরবির তথ্য অনুযায়ী, ২০২২ সালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিশুদের বিরুদ্ধে অপরাধের মোট ১,৬২,৪৪৯টি মামলা নথিভুক্ত হয়েছে। মেট্রোপলিটন শহরগুলিতে ২০২২ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের মোট ২০,৫৫০ টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

অপরাধের হার ২০২১ সালে ৭.০ থেকে কমে ২০২২ সালে ৬.৯ এ দাঁড়িয়েছে। ২০২২ সালে ৩০,৫৫৫ টি মামলায় মোট ৩৭,৭৮০ জন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে ৩৩,২৬১ জন কিশোরকে ভারতীয় দণ্ডবিধির মামলায় এবং ৪,৫১৯ জন কিশোরকে এসএলএল মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ