ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্দোলন শুরু হয়েছিল দাবি-দাওয়া নিয়ে। কিন্তু সেই বিক্ষোভই কখনও কখনও কীভাবে হিংসাত্মক পরিস্থিতির জন্ম দিতে পারে, তা নিয়েই এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল দিল্লি হাইকোর্ট। সিজেপি নেতাদের মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টেনে আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে আলোচনায় উঠে আসে। ছাত্রদের প্রতিবাদ কীভাবে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের মতো ঘটনায় পরিণত হতে পারে, সেই উদাহরণই আদালতের শুনানিতে বিশেষ গুরুত্ব পায়।

উল্লেখ্য, দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানোর অভিযোগে CJP নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে তাঁরা যন্তর মন্তরে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। গত ১৪ অক্টোবর তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরে ১৯ অক্টোবর সেই হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস!

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দুই নেতা। তাঁদের আইনজীবীদের দাবি, জামিনের জন্য প্রয়োজনীয় আইনি জামিনদার উপস্থিত থাকা সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি। অন্যদিকে, পুলিশের বক্তব্য, শান্তি বজায় রাখার শর্ত ভঙ্গ করে বারবার বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। আজ ২১ অক্টোবর বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের এজলাসে মামলাটির শুনানি ঘিরে বিশেষ নজর ছিল। সেখানেই ফ্রান্সের হিংসাত্মক বিক্ষোভের প্রসঙ্গ উঠে আসে। আন্দোলনের অধিকার থাকলেও তার আড়ালে অগ্নিসংযোগ, লুটপাট বা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা কোনওভাবেই উপেক্ষা করা যায় না। এই বৃহত্তর প্রশ্নই আদালতের শুনানিতে গুরুত্ব পায়।

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে