ফাঁসি চায় এনআইএ, জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে নোটিশ দিল দিল্লি হাইকোর্ট

গত বছরের ২৫ মে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল এনআইএ'র বিশেষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অপরাধে নিষিদ্ধ সংগঠন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (JKLF) নেতা ইয়াসিন মালিককে (Yasin Malik) নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ফাঁসির আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ওই আর্জির পরিপ্রেক্ষিতে সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি তলবন্ত সিংয়ের ডিভিশন বেঞ্চ। তিহাড় জেলে বন্দি জেকেএলএফ নেতাকে আগামী ৯ অগস্টের মধ্যে এবিষয়ে তার বক্তব্য জানানোর নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছেন বিচারপতিরা।

গত বছরের ২৫ মে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের  বিশেষ এনআইএ (National Investigation Agency) আদালতের বিচারক। পাশাপাশি ১০ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছিল। যদিও নিজেকে নির্দোষের পাশাপাশি মহাত্মা গান্ধির ভাবধারায় বিশ্বাসী বলেও দাবি করেছিলেন জেকেএলএফ সুপ্রিমো। এনআইএ’র আইনজীবী অবশ্য কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতার ফাঁসি দাবি জানিয়েছিলেন।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। এদিন আদালতে এনআইএ’র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিহাড় জেলে বন্দি জেকেএলএফ সুপ্রিমোর ফাঁসির সাজা দেওয়ার আর্জি জানান। সওয়াল করতে গিয়ে তিনি বলেন, ‘ইয়াসিন মালিক যে ধরনের ঘটনা ঘটিয়েছেন তা বিরলের মধ্যে বিরলতম। ফলে তার ফাঁসির সাজা হওয়া উচিত। দেশদ্রোহীরা কোনও ভাবেই ক্ষমা পেতে পারেন না।’ এনআইএ’র আর্জির প্রেক্ষিতেই তিহাড়ে বন্দি জেকেএলএফ নেতাকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের