রাজীব গান্ধি ফাউন্ডেশনের বিদেশি অনুদান লাইসেন্স বাতিল নিয়ে কেন্দ্রের জবাব তলব দিল্লি হাইকোর্টের

আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী শুনানি হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজীব গান্ধি ফাউন্ডেশনের বিদেশি অনুদান লাইসেন্স (Foreign Contribution Regulation Act registration ) বাতিল নিয়ে মোদি সরকারের কাছে জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। রাজীব গান্ধি ফাউন্ডেশন (Rajiv Gandhi Foundation) এবং রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট (Rajiv Gandhi Charitable Trust) এর দায়ের করা মামলার প্রেক্ষিতে কেন্দ্র সরকারকে নোটিশ ধরিয়েছে আদালত।

এনজিও হিসাবে রাজীব গান্ধি ফাউন্ডেশন (Rajiv Gandhi Foundation) এবং রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট (Rajiv Gandhi Charitable Trust) সারা দেশে কাজ করে। দুটি সংস্থারই প্রধান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। রাজীব গান্ধি ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি।

উল্লেখ্য গত বছর রাজীব গান্ধি ফাউন্ডেশনের বিদেশি অনুদান লাইসেন্স (FCRA) বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংস্থার বিরুদ্ধে ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগ এনে রেজিস্ট্রেশন বাতিল করে অমিত শাহের মন্ত্রক। কেন্দ্রের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনজিও দুটি। সেই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রের কাছে জবাব তলব করেছে। বিচারপতি জ্যোতি সিং (Justice Jyoti Singh) কেন্দ্রের উদ্দেশে নোটিস জারি করেছেন। আগামী ২৩ আগস্ট মামলার পরবর্তী শুনানি হতে পারে।

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট