দিল্লি অধ্যাদেশ মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর প্রশাসনিক ক্ষমতা নিয়ে জারি করা দিল্লির অধ্যাদেশ নিয়ে কেন্দ্রের জবাব চাইল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কেন্দ্রের জবাব তলব করার পাশাপাশি দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনাকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি।

গত ১১ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এক রায়ে জানিয়ে দিয়েছিল, রাজধানীর আমলাদের বদলি ও পোস্টিং সংক্রান্ত বিষয়ে ক্ষমতা নেওয়ার অধিকার থাকবে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত দিল্লি সরকারের হাতে। কেন্দ্রের মনোনীত উপরাজ্যপাল কোনও ছড়ি ঘোরাতে পারবে না। ওই রায়ে সিঁদূরে মেঘ দেখে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। আজ্ঞাবহ ভৃত্যদের পছন্দ সই পদে বসানোর সুযোগ হাতছাড়া হওয়ায় শীর্ষ আদালতের রায়ের এক সপ্তাহের মধ্যে রাতের অন্ধকারে অধ্যাদেশ নিয়ে আসে। ওই অধ্যাদেশে আমলাদের পোস্টিং ও বদলির নিয়ন্ত্রণ উপরাজ্যপালের হাতে তুলে দেওয়া দেয়।

দিল্লি অধ্যাদেশের বিরুদ্ধে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় আম আদমি সরকার। অধ্যাদেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজের দাবি জানানো হয়। সোমবার এ সংক্রান্ত মামলায় দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি অভিযোগ করেন, ‘দিল্লি অধ্যাদেশ এনে দেশের শীর্ষ আদালতের রায়কে অবমাননা করা হয়েছে। মোদি সরকার বুঝিয়ে দিয়েছে দেশের সংবিধান ও আইনের ঊর্ধ্বে তারা।’ শুনানির এক পর্যায়ে এ বিষয়ে কেন্দ্রের জবাব চেয়ে নোটিশ পাঠানোর কথা জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আবেদনকারীর আইনজীবীর উদ্দেশে বলেন, ‘দিল্লির উপরাজ্যপালকেও মামলায় যুক্ত করুন।’

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক