বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ কেন?, আপত্তি জানিয়ে দিল্লির থানায় দায়ের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধী মহাজোটের নাম কেন ‘ইন্ডিয়া’ রাখা হল, তা নিয়ে বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা মঙ্গলবার থেকেই ‘গেল-গেল’ রব তুলে শোরগোল পাকাতে শুরু করেছেন। আর বুধবার অবনীশ মিশ্র নামে এক গেরুয়া শিবির কর্ংই ‘ইন্ডিয়া’ নাম নিয়ে আপত্তি জানিয়ে সোজা হাজির হয়েছেন দিল্লির বারখাম্বা থানায়। ‘ইন্ডিয়া’ জোটে থাকা ২৬ দলের বিরুদ্ধে ‘প্রতীক ও নাম আইন’ লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।  

একই মঞ্চে বিরোধী শিবিরের ২৬ দলে সামিল হ্ওয়ার ঘটনাকে অশনিসঙ্কেত বলেই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সভাপতি জেপি নাড্ডা। কার্যত তাদের রাতের ঘুম ছুটেছে। গত চার বছে যে ‘এনডিএ’-এর নাম ভুলক্রমেই মুখে আনেননি মোদি-নাড্ডারা, সেই এনডিএকে নতুন করে পুনরুজ্জীবিত করতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছেন। সাইনবোর্ড সর্বস্ব দলের নেতাদের জামাই আদরে রাজধানৌঈর পাঁচতারা হোটেলে হাজির করে ভুরিভোজ করিয়ে সংখ্যাতত্ত্বের নিরিখে বিরোধী মহাজোটকে টেক্কা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

বিরোধীদের জোটের নাম ‘ইন্ডিয়া’ বিজেপি নেতাদের কীভাবে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে গতকাল মঙ্গলবারই তা বোঝা গিয়েছে। টিভি ক্যামেরার সামনে জ্ঞানগর্ভ ভাষণ দিয়ে, টুইট করে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে ‘ইন্ডিয়া’ বিরোধী প্রোপাগান্ডা চালিয়েছিলেন। কিন্তু তা আমজনতার মনে খুব একটা রেখাপাত করেনি। ফলে নতুন ছক কষা হয়েছে। অবিনাশ মিশ্র নামে গেরুয়া শিবির কর্মী বারখাম্বা থানায় হাজির হয়ে ‘ইন্ডিয়া’ শব্দ ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। পদ্ম ঘনিষ্ঠ ওই যুবকের দাবি ‘দেশের নাম ব্যবহার করে ভোট পেতে চাইছে বিরোধীরা। ওই নাম ব্যবহার ‘প্রতীক ও নাম’ আইনকে লঙ্ঘন করছে। ফলে ‘ইন্ডিয়া’ জোটে থাকা দল গুলির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?