দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অতিশির বাড়িতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি : অরবিন্দ কেজরিওয়ালের পর এবার দিল্লি সরকারের মন্ত্রী অতিশির বাড়িতে গেল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সম্প্রতি অতিশি অভিযোগ করেছিলেন, বিজেপি আম আদমি পার্টির সাত জন বিধায়কদের দলে টানার চেষ্টা করছে। সেই অভিযোগের পর এবার ক্রাইম ব্রাঞ্চের দল গেল দিল্লি পুলিশের দল।

জানা গিয়েছে, এদিন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দল যখন অতিশির বাড়িতে গিয়েছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন না অতিশি। জানা গিয়েছে, মন্ত্রী তাঁর অফিসে থাকা দফতরের আধিকারিকদের নোটিশ নিতে বলেছিলেন। তবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি পুলিশের দল ফের অতিশির বাড়িতে যাবে। মন্ত্রী যেহেতু ছিলেন না, তাই ফের দিল্লি পুলিশের দল যাবে তাঁর বাড়িতে।

অতিশির আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও নোটিশ পাঠানো হয়। অরবিন্দ কেজরিওয়ালও অভিযোগ করেছিলেন, বিজেপি তাঁর দলের সাত জন বিধায়ককে ভাঙানোর চেষ্টা করছে। এই অভিযোগ সামনে আসার পরই কেজরিওয়ালের বাড়িতে নোটিশ পাঠায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। কিসের ওপর ভিত্তি করে কেজরিওয়াল এই অভিযোগ করছেন, সেবিষয়টি নিশ্চিত হতে চান তদন্তকারীরা। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি কেজরিওয়াল ও অতিশি অভিযোগ করেছিলেন, বিজেপি তাঁদের দলের বিধায়কদের ২৫ কোটি টাকা করে দিতে চেয়েছে। পাশাপাশি পরের বিধানসভা ভোটে তাঁদের টিকিট দেওয়ারও লোভ দেখিয়েছিল বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ