৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা, দিল্লিতে জারি লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। শনিবার রাজধানীর সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী দিল্লি। ঠাণ্ডা এবং ঘন কুয়াশার কারণে দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস । আগামী বেশ কয়েকদিন দিল্লিতে এমন তাপমাত্রা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ২০০ মিটার। আজ সকালে জাতীয় রাজধানীর বেশ কয়েকটি  অঞ্চল ঘন   কুয়াশায় ঢেকে গিয়েছে। এই আবহাওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা দেরিতে চলছে। হাওয়া অফিস জানিয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং চণ্ডীগড়ে জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি রাজস্থানেও ঠান্ডা ও কুয়াশার কারণে হলুদ সতর্কতা জারি হয়েছে। বর্তমানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার জন্য আগামী দুই- তিন দিন রাজধানীতে জারি হয়েছে লাল সতর্কতা।

এদিন দিল্লি ছাড়াও ঘন কুয়াশা দেখা গিয়েছে পাঞ্জাব ও পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন অঞ্চলে। এছাড়াও এদিন হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, আসাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশেও ছিল ঘন কুয়াশা। জানা গিয়েছে, এই কুয়াশার কারণে দিল্লিতে বাড়ছে পথ দুর্ঘটনার ঘটনা। তাই চালকদের সাবধানে গাড়ির চালানোর নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। ইতিমধ্যেই দিল্লি সহ গোটা উত্তর ভারতে জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6