দিল্লিতে শৈত্য প্রবাহের জেরে ১২ জানুয়ারি পর্যন্ত বন্ধ স্কুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লি জুড়ে শৈত্য প্রবাহ। সেই কারণেই এবার শীতের ছুটি বাড়ল দিল্লির সরকার। তাই নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শীতকালীন ছুটি ১২ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে দিল্লি সরকার।   রবিবার দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি টুইটারে এক পোস্টে জানিয়েছেন, “নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য শীতের কারণে আগামী পাঁচ দিন দিল্লির স্কুলগুলি বন্ধ থাকবে। শৈত্যপ্রবাহ এবং ভারতীয় আবহাওয়া দফতরের ‘ইয়েলো অ্যালার্ট’-এর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“

শুধু দিল্লি নয় শৈত্যপ্রবাহের জেরে স্কুল বন্ধের ঘোষণা হয়েছে দিল্লিতে। ঘন কুয়াশা ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে নয়ডা ও গ্রেটার নয়ডার সমস্ত স্কুল ১৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। গৌতম বুদ্ধ নগর প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে সব স্কুলের  অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের ছাত্র-ছাত্রীদের ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে ছুটি। জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক রাহুল পানওয়ার জারি করেছেন, রাজ্য বোর্ড, সিবিএসই, আইসিএসই, আইবি এবং অন্যান্যদের দ্বারা স্বীকৃত সমস্ত স্কুলের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য।

বর্তমানে দিল্লি, পূর্ব ও উত্তর-পশ্চিম রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাবের কিছু অঞ্চলে চলছে শৈত্য প্রবাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে,  পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৯-১২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। আইএমডি জানিয়েছে, সোমবার থেকে বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?