বানভাসি দিল্লির দ্বারকার গলফ কোর্সে জলে ডুবে ফের তিন কিশোরের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জলনগরীতে পরিণত হওয়া দিল্লিতে ফের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তিন কিশোরের। শনিবার দ্বারকা সেক্টর ২৩ থানা এলাকার গলফ কোর্স এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ নিয়ে ২৪ ঘন্টার মধ্যে জলে ডুবে ছয় কিশোরের মৃত্যু হল। গতকাল শুক্রবার দুপুরে মুকুন্দুপুর এলাকায় বৃষ্টির জলে সাঁতার কাটতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল জাহাঙ্গীরপুরীর বাসিন্দা তিন কিশোরের।

দিল্লি পুলিশের দ্বারকা ডিভিশনের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানিয়েছেন, শনিবার বিকেলে ফুটবল খেলে ফেরার পথে দ্বারকা সেক্টর ২৩ থানার অন্তর্গত সেক্টর ১৯ গলফ কোর্স এলাকায় জলে স্নান করার জন্য ঝাঁটপ দেয় চার কিশোর। যে জায়গায় ঝাঁপ দিয়েছিল সেখানে নির্মাণকার্যের জন্য আগেই গর্ত খোঁড়া হয়েছিল। ওই গর্তে পড়ে যায় তিন জন। রাত আটটা নাগাদ নিখোঁজ কিশোরদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে ঘটনার কথা জানানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তিন কিশোরের নিথর দেহ উদ্ধার করা হয়। তিন জনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে যমুনার জলস্তর কিছুটা নামলেও এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে। শনিবার রাত সধটা নাগাদ যমুনার জলস্তর ছিল ২০৬.৬০ মিটার।নতুন করে ভারী বর্ষণ না হলে আগামী দু-একদিনের মধ্যে জলস্তর বিপদসীমার নিচে নামবে বলে আশাবাদী জল কমিশনের আধিকারিকরা। তবে যমুনায় জলস্তর কমলে্ও জল যন্ত্রণা থেকে রেহাই নেই দিল্লিবাসীর। শনিবার রাত পর্যন্ত আইটিও থেকে শুরু করে দিল্লির বিভিন্ন অভিজাত এলাকা জলের নিচেই রয়েছে। জল নেমে যাওয়ার পরে জলবাহিত রোগ মহামারির আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা