বিনা অনুমতিতে প্রবেশ, রাহুল গান্ধিকে হুমকি চিঠি দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

গত শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পৌঁছে গিয়েছিলেন রাহুল গান্ধি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই গত শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পৌঁছে গিয়েছিলেন রাহুল গান্ধি। পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি একসঙ্গে বসে মধ্যাহ্নভোজ সেরেছিলেন। আর কংগ্রেস সভাপতির ওই যাওয়াকে ভালোভাবে মেনে নিতে পারেননি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘বিজেপি বান্ধব’ উপাচার্য ও রেজিস্ট্রার। তাই এবার আগাম অনুমতি না দিয়ে প্রবেশ করার জন্য রাহুল গান্ধিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠাল দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই চিঠিতে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলা হয়েছে, ‘ভবিষ্যতে তিনি যেন আগাম না জানিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে পা না রাখেন।’ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই চিঠি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পড়ুয়াদের একাংশ হুমকি চিঠির সমালোচনা করে বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় চত্বর উপাচার্য কিংবা রেজিস্ট্রারের পৈতৃক সম্পত্তি নয়। রাহুল গান্ধি ফের আসবেন। ক্ষমতা থাকলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটকাবেন।’

মঙ্গলবার রাহুল গান্ধিকে সতর্ক করে দিয়ে চিঠি পাঠানোর কথা জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘বিজেপি ঘনিষ্ঠ’ রেজিস্ট্রার বিকাশ গুপ্ত সাংবাদিকদের বলেন, ‘ওই দিন আচমকা রাহুল গান্ধি বিশ্ববিদ্যালয় চত্বরে এসে মধ্যাহ্নভোজ সারায় বহু ছাত্র-ছাত্রী মধ্যাহ্নভোজনে বাধা পেয়েছেন। এমন জিনিস আমরা বরদাস্ত করব না। রাহুল গান্ধিকে চিঠি পাঠিয়ে সতর্ক করে দিয়ে বলেছি, উনি বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করেছেন। ভবিষ্যতে যেন আর এই ধরনের ঘটনা না ঘটানোর সাহস দেখান। সেক্ষেত্রে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে অবৈধ প্রবেশের দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

রাহুলকে কর্তৃপক্ষের হুমকি চিঠি পাঠানোর বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে ওই হুমকি চিঠি পাঠানোর হোতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্তকে বিজেপির দালাল বলে আখ্যা দিয়ে বলা হয়েছে, ‘রাজনৈতিক প্রভু বিজেপি নেতাদের খুশি করতেই উনি ওই হুমকি চিঠি পাঠিয়েছেন।’

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম